​জিন্নাত হত্যার খুনিদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে কুড়িগ্রামে জেলা প্রশাসক কার্যলয়ে বিশাল মানববন্ধন « বাংলাখবর প্রতিদিন

​জিন্নাত হত্যার খুনিদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে কুড়িগ্রামে জেলা প্রশাসক কার্যলয়ে বিশাল মানববন্ধন

অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ১৯ জুলাই, ২০২৬ | ৩:১৮
অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ১৯ জুলাই, ২০২৬ | ৩:১৮
Link Copied!
মানববন্ধনের ছবি -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

কুড়িগ্রামের রাজারহাটে সরকারি রাস্তা নিয়ে বিরোধের জেরে নির্মমভাবে খুন হওয়া জাহেদুল ইসলাম জিন্নাত (৪৫)-এর হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে উত্তাল হয়ে উঠেছে। কুড়িগ্রাম প্রেসক্লাব সহ জেলা প্রশাসক কার্যলয়ের সামনে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী ইতোমধ্যে মানববন্ধনও করেছে। রবিবার (১৯ জুলাই) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে এই বিশাল মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

​ঘণ্টাব্যাপী চলা এই মানববন্ধনে নিহতের আত্মীয়-স্বজন, রাজারহাটের উমর মজিদ ইউনিয়নের সর্বস্তরের জনগণ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ব্যানার-ফেস্টুন হাতে অংশ নেন। এসময় ক্ষোভে ফেটে পড়লেন এলাকাবাসী।

​মানববন্ধনে বক্তারা বলেন, উমর মজিদ ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ডাংঘাট গ্রামে একটি সরকারি রাস্তা সংস্কার ও জনসাধারণের চলাচল নিশ্চিত করার মহৎ উদ্যোগে শামিল ছিলেন জিন্নাত আলী। কিন্তু এলাকার চিহ্নিত ভূমিদস্যু ও প্রতিপক্ষ জয়নাল গ্রুপ পূর্বপরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র ও শাবল দিয়ে তার ওপর বর্বরোচিত হামলা চালায়। হাসপাতালে নেওয়ার পথেই মৃত্যুর কোলে ঢলে পড়েন নিরীহ জিন্নাত আলি।

বিজ্ঞাপন

​বক্তারা অভিযোগ করেন, পুলিশ তাৎক্ষণিকভাবে বেশ কয়েকজনকে আটক করলেও মূল পরিকল্পনাকারী ও খুনিরা এখনো ধরাছোঁয়ার বাইরে রয়েছে। আসামিদের রাজনৈতিক বা সামাজিক প্রভাবের কারণে যেন মামলার তদন্ত বাধাগ্রস্ত না হয়, সে বিষয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন তারা।

​মানববন্ধনে জিন্নাত আলীর স্ত্রী ও সন্তানরা কান্নায় ভেঙে পড়েন। তারা আর্তনাদ করে বলেন, “তিনি আমাদের জমিতে চাষ করতে গিয়েছিলেন তাকে এভাবে হত্যা করা হলো কেন? আমরা খুনিদের ফাঁসি চাই। অবিলম্বে প্রধান আসামিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হোক।”

​বিক্ষোভ সমাবেশ শেষে আন্দোলনকারীদের একটি প্রতিনিধি দল কুড়িগ্রাম জেলা প্রশাসক (ডিসি) এবং পুলিশ সুপার (এসপি) বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন।

বিজ্ঞাপন

সেখানে এজাহারভুক্ত সকল আসামিকে দ্রুততম সময়ের মধ্যে গ্রেপ্তার করা, মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করে খুনিদের ফাঁসি নিশ্চিত করা, ভুক্তভোগী পরিবারের নিরাপত্তা প্রদান এবং এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখার বিষয়গুলোকে স্পষ্ট করা হয়।

​স্মারকলিপি গ্রহণ করে জেলা প্রশাসন ও পুলিশ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা আশ্বস্ত করেছেন যে, অপরাধী যেই হোক না কেন, কোনো ছাড় দেওয়া হবে না। রাজারহাট থানা পুলিশ ইতোমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে এবং জড়িতদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত