মামদানি জানালেন, নেতানিয়াহুকে গ্রেপ্তার করার ক্ষমতা নেই « বাংলাখবর প্রতিদিন

মামদানি জানালেন, নেতানিয়াহুকে গ্রেপ্তার করার ক্ষমতা নেই

আন্তর্জাতিক ডেস্ক
আপডেটঃ ২২ জুলাই, ২০২৬ | ২:৪৩
আন্তর্জাতিক ডেস্ক
আপডেটঃ ২২ জুলাই, ২০২৬ | ২:৪৩
Link Copied!
ছবি সংগৃহীত -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

নিউইয়র্কে এলে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে গ্রেপ্তার করার ক্ষমতা নেই বলার মাধ্যমে স্বীকার করেছেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি। তবে তিনি নেতানিয়াহুকে গ্রেপ্তারের জন্য যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের কাছে আহ্বান জানিয়েছেন। সিবিএস নিউজের প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) রাতের সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওবার্তায় মামদানি জানান, তার প্রশাসন আইনগত সমস্ত দিক পর্যালোচনা করেছে। কিন্তু নিউইয়র্ক সিটির পক্ষ থেকে আন্তর্জাতিক অপরাধ আদালত কর্তৃক জারি করা গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করার জন্য স্বাধীন আইনি ক্ষমতা নেই।

তিনি আরও বলেন, “আমরা আইনগত সব পথ পর্যালোচনা করেছি। কিন্তু নিউইয়র্ক সিটির পক্ষে এই পরোয়ানা কার্যকর করা সম্ভব নয়।”

বিজ্ঞাপন

তবে মামদানি যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের প্রতি আহ্বান করে বলেন, তারা যেন আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করে। একই সঙ্গে, তিনি নেতানিয়াহুকে যুদ্ধাপরাধী ও ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ভয়াবহ গণহত্যার পরিকল্পনাকারী হিসেবে উল্লেখ করেন।

মামদানি গত বছরের মেয়র নির্বাচনের প্রচারণায় প্রতিশ্রুতি দিয়েছিলেন যে, নেতানিয়াহু নিউইয়র্কে এলে তাকে গ্রেপ্তারের চেষ্টা করবেন। সাম্প্রতিক সময়ে, তিনি আরও জানান, যদি নেতানিয়াহু জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিতে নিউইয়র্কে আসেন, সেক্ষেত্রেও স্থানীয় আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

এই বিষয়ে জাতিসংঘে ইসরায়েলের রাষ্ট্রদূত ড্যানি ড্যানন মামদানের বক্তব্যের কড়া সমালোচনা করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লেখেন, “জোহরান মামদানি, এবার থামুন। আপনাকে নিউইয়র্কবাসীর সেবা করার জন্য নির্বাচিত করা হয়েছে, কোনো সশস্ত্র গোষ্ঠীর প্রচারণা চালানোর জন্য নয়।”

বিজ্ঞাপন

এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও বলেন, যুক্তরাষ্ট্রের মাটিতে কোনোভাবেই নেতানিয়াহুকে গ্রেপ্তার করা হবে না।

প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক অপরাধ আদালতের সদস্য নয় এবং আদালতের এখতিয়ার স্বীকৃতি দেয় না।

এছাড়া, ২০২৪ সালে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধ চলাকালে সংঘটিত কথিত যুদ্ধাপরাধের অভিযোগে বেঞ্জামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। একই সময়ে হামাসের কয়েকজন নেতার বিরুদ্ধেও মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়।

তবে ইসরায়েল শুরু থেকেই এসব অভিযোগ প্রত্যাখ্যান করে আসছে এবং দেশটির দাবি, গাজায় সামরিক অভিযান পরিচালনার সময় বেসামরিক মানুষের ক্ষয়ক্ষতি কমানোর চেষ্টা করা হয়েছে, এবং হামাস ঘনবসতিপূর্ণ এলাকায় অবস্থান নেওয়ার জন্য দায়ী।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত