গুগলের ভুলে ‘জীবন অতিষ্ঠ’ সাভারের এই যুবকের « বাংলাখবর প্রতিদিন

গুগলের ভুলে ‘জীবন অতিষ্ঠ’ সাভারের এই যুবকের

অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ২২ জুলাই, ২০২৬ | ২:৫৭
অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ২২ জুলাই, ২০২৬ | ২:৫৭
Link Copied!
ছবি সংগৃহীত -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

গুগলে ‘বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর’ লিখে সার্চ করলে একটি মোবাইল নম্বর দেখা যায়। সেটিকে সরকারি নম্বর মনে করে দেশের বিভিন্ন প্রান্তের মানুষ প্রতিদিন আবহাওয়ার তথ্য জানতে ফোন করেন। তবে সেটি আবহাওয়া অধিদপ্তরের কোনো নম্বর নয়। ফোনের অন্য প্রান্তে থাকেন ঢাকার সাভারের বাসিন্দা মাসুদ রানা, যিনি একজন বেকার যুবক। প্রায় আড়াই বছর ধরে এমন ভুল ফোনকলের কারণে ভোগান্তিতে রয়েছেন তিনি।

মাসুদ রানা সাভার উপজেলার শিমুলিয়া ইউনিয়নের বাসিন্দা। তিনি জানান, গত আড়াই বছর ধরে প্রতিদিনই দেশের বিভিন্ন জেলা থেকে তার নম্বরে ফোন আসে। কেউ বৃষ্টির সম্ভাবনা জানতে চান, কেউ তাপপ্রবাহ বা ঘূর্ণিঝড়ের পূর্বাভাস জানতে চান। অনেক সময় গভীর রাতেও ফোন আসে। শুরুতে তিনি কলকারীদের বুঝিয়ে বলতেন যে এটি আবহাওয়া অধিদপ্তরের নম্বর নয়। কিন্তু একই ধরনের ফোনকল প্রতিনিয়ত আসতে থাকায় এখন তিনি বিরক্ত হয়ে পড়েছেন।

তিনি বলেন, আমি কখনো আবহাওয়া অধিদপ্তরে চাকরি করিনি, এ বিষয়ে কোনো প্রশিক্ষণও নেই। কীভাবে আমার ব্যক্তিগত নম্বরটি গুগলে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের নম্বর হিসেবে যুক্ত হলো, সেটি আমি জানি না।
ভুল নম্বরে আসা এসব ফোনকলের কারণে পরিবারের সদস্যরাও ভোগান্তিতে রয়েছেন বলে জানান তিনি। ব্যক্তিগত ও প্রয়োজনীয় ফোনকলের মাঝেও প্রায়ই আবহাওয়ার তথ্য জানতে মানুষের ফোন আসে।

বিজ্ঞাপন

স্থানীয় এক বাসিন্দা বলেন, একটি ভুল তথ্যের কারণে একজন মানুষ দীর্ঘদিন ধরে অকারণে ভোগান্তি পোহাচ্ছেন। একই সঙ্গে সাধারণ মানুষও ভুল তথ্যের কারণে বিভ্রান্ত হচ্ছেন। বিষয়টি দ্রুত সংশোধন করা প্রয়োজন।

আরেক স্থানীয় বাসিন্দা বলেন, মাসুদের ফোনে সারাক্ষণ কল আসতে থাকে। এতে তার স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। সরকারি প্রতিষ্ঠানের তথ্য নিয়মিত তদারকি করা হলে এমন পরিস্থিতি তৈরি হত না।

বিষয়টি সম্পর্কে মুঠোফোনে জানতে চাইলে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের উপপরিচালক মো. নূরুল করিম গণমাধ্যমে বলেন, এ বিষয়ে আমাদের আগে জানা ছিল না। যদিও বিষয়টি আমাদের ওয়েবসাইট সংশ্লিষ্ট কোনো ভুল নয় তবুও যেহেতু আমাদের অধিদপ্তর সম্পর্কিত তাই বিষয়টি খতিয়ে দেখা হবে এবং গুগলে ভুল তথ্য প্রদর্শিত হয়ে থাকলে তা সংশোধনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

এ ব্যপারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজির (আইআইটি) অধ্যাপক ড. শামীম কায়সার গণমাধ্যমে বলেন, গুগলের লোকেশন ও তথ্য সম্পাদনার সুবিধা ব্যবহার করে অনেক সময় ভুল তথ্য যুক্ত হতে পারে। এটি আবহাওয়া অধিদপ্তরের কোনো ভুল নয়। হয়ত কোনো ব্যক্তি গুগল ম্যাপে আবহাওয়া অধিদপ্তরের লোকেশন সেট করার সময় সেখানে অধিদপ্তরের নাম্বার না দিয়ে ওই ব্যক্তির মোবাইল নাম্বারটি যুক্ত করে দিয়েছে তাই বিষয়টি বেশ বিভ্রান্তিকর। সেক্ষেত্রে গুগলে সরকারি প্রতিষ্ঠানের ডিজিটাল তথ্য নিয়মিত পর্যবেক্ষণ ও যাচাই করা প্রয়োজন।

সূত্র: আরটিভি

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত