বাংলাদেশিদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করলো চীন « বাংলাখবর প্রতিদিন

বাংলাদেশিদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করলো চীন

নিজস্ব প্রতিবেদক:
আপডেটঃ ২৮ জুলাই, ২০২৬ | ৩:৫৮
নিজস্ব প্রতিবেদক:
আপডেটঃ ২৮ জুলাই, ২০২৬ | ৩:৫৮
Link Copied!
ছবি সংগৃহীত -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

বাংলাদেশি ব্যবসায়ী, উদ্যোক্তা ও দর্শনার্থীদের জন্য ১৪০তম চায়না ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট ফেয়ার (ক্যান্টন ফেয়ার) উপলক্ষে ভিসা আবেদন প্রক্রিয়া সহজ করেছে ঢাকায় অবস্থিত চীনা দূতাবাস। মঙ্গলবার (২৮ জুলাই) দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, আগামী ১৫ অক্টোবর থেকে ৪ নভেম্বর ২০২৬ পর্যন্ত চীনের গুয়াংজু শহরে তিন ধাপে অনুষ্ঠিত হবে বিশ্বের অন্যতম বৃহৎ বাণিজ্য প্রদর্শনী ১৪০তম ক্যান্টন ফেয়ার। এ উপলক্ষে বাংলাদেশি অংশগ্রহণকারীদের জন্য বিশেষ ভিসা সুবিধা চালু করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ক্যান্টন ফেয়ারে অংশ নিতে ভিসা আবেদনকারীদের ১৪০তম ক্যান্টন ফেয়ারের অফিসিয়াল আমন্ত্রণপত্র জমা দিলেই হবে। এটিই ভিসা আবেদনের প্রধান ও আবশ্যিক নথি হিসেবে বিবেচিত হবে। তবে আবেদনকারীরা চাইলে অতিরিক্ত সহায়ক নথি হিসেবে পূর্ববর্তী চীনা ভিসা, ভ্রমণের রেকর্ড বা প্রতিষ্ঠানের গ্যারান্টি লেটার সংযুক্ত করতে পারবেন।

বিজ্ঞাপন

দূতাবাস আবেদনকারীদের সতর্ক করে জানিয়েছে, অনলাইন আবেদনপত্রে ভুল, অসম্পূর্ণ বা বিভ্রান্তিকর তথ্য থাকলে আবেদন গ্রহণ করা হবে না। প্রয়োজন হলে সংশোধনের জন্য আবেদন ফেরত পাঠানো হতে পারে। তাই আবেদনপত্র যথাযথ ও নির্ভুল তথ্য দিয়ে পূরণের আহ্বান জানানো হয়েছে।

এছাড়া ভুয়া বা জাল আমন্ত্রণপত্র, মিথ্যা তথ্য কিংবা নকল নথি ব্যবহার করলে বর্তমান আবেদন বাতিল হওয়ার পাশাপাশি ভবিষ্যতের ভিসা আবেদনেও নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে সতর্ক করেছে দূতাবাস।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ভিসা সেবা দেওয়ার জন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে অনুমোদন দেওয়া হয়নি। ভিসার ধরন, মেয়াদ, অবস্থানের সময় ও প্রবেশের সংখ্যা সংশ্লিষ্ট নীতিমালা এবং আবেদনকারীর তথ্য-উপাত্ত বিবেচনায় নির্ধারণ করা হবে।

বিজ্ঞাপন

একই সঙ্গে ‘নিশ্চিত ভিসা’, ‘ভিসা না হলে টাকা লাগবে না’, ‘বিশেষ চ্যানেল’ বা ‘ভেতরের যোগাযোগ’-এ ধরনের প্রলোভনমূলক দাবির বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে দূতাবাস।

ভিসা-সংক্রান্ত অভিযোগ বা মতামত জানাতে আবেদনকারীরা chinaemb_bd@mfa.gov.cn অথবা dhaka@csm.mfa.gov.cn ই-মেইলে যোগাযোগ করতে পারবেন। এছাড়া ঢাকায় চীনা ভিসা আবেদন সেবা কেন্দ্রের হটলাইন (০০৮৮-০২) ২২৬৬০৩২৬১ নম্বরে কর্মদিবসে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত যোগাযোগ করা যাবে।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত