মেট্রো স্টেশনে ‘বোমা’ আতঙ্ক: তল্লাশিতে মিলল পান-জর্দার কৌটা « বাংলাখবর প্রতিদিন

মেট্রো স্টেশনে ‘বোমা’ আতঙ্ক: তল্লাশিতে মিলল পান-জর্দার কৌটা

মহানগর প্রতিনিধি, ঢাকা
আপডেটঃ ১ আগস্ট, ২০২৬ | ৩:২০
মহানগর প্রতিনিধি, ঢাকা
আপডেটঃ ১ আগস্ট, ২০২৬ | ৩:২০
Link Copied!

রাজধানীর মিরপুর-১০ ও ফার্মগেট মেট্রোরেল স্টেশনের নিচে পাওয়া বোমা সদৃশ দুটি পরিত্যক্ত বস্তু নিয়ে ছড়িয়ে পড়া আতঙ্কের অবসান ঘটেছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের বোম্ব ডিসপোজাল টিম পরীক্ষা-নিরীক্ষা শেষে নিশ্চিত করেছে, দুটি বস্তুই বোমা নয়। একই সঙ্গে নগরবাসীকে গুজবে বিভ্রান্ত বা আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছে ডিএমপি।

শনিবার সকালে মিরপুর-১০ মেট্রোরেল স্টেশনের নিচে একটি সন্দেহজনক ব্যাগ পড়ে থাকার খবর পেয়ে সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। এক্স-রে পরীক্ষায় ব্যাগের ভেতরে কৌটাসদৃশ একটি বস্তু শনাক্ত হলে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) অনুসরণ করে ফ্র্যাঞ্জিবল ডিসরাপ্টর ব্যবহার করে সেটি নিরাপদে নিষ্ক্রিয় করা হয়।

পরে ব্যাগটি খুলে দেখা যায়, সেখানে জর্দার একটি কৌটা ও পান ছাড়া অন্য কোনো বিস্ফোরক বা বিপজ্জনক বস্তু নেই।

বিজ্ঞাপন

এদিকে তেজগাঁও থানাধীন ফার্মগেট মেট্রোরেল স্টেশনের নিচে একটি পরিত্যক্ত বস্তাকে ঘিরেও বোমা সন্দেহ দেখা দিলে বোম্ব ডিসপোজাল ইউনিট সেখানে পৌঁছে নিরাপত্তা নিশ্চিত করে হ্যান্ড এন্ট্রির মাধ্যমে বস্তাটি পরীক্ষা করে। পরীক্ষায় নিশ্চিত হওয়া যায়, বস্তার ভেতরেও কোনো বিস্ফোরক বা ক্ষতিকর বস্তু ছিল না।

ডিএমপি জানিয়েছে, যেকোনো সন্দেহজনক বস্তু সম্পর্কে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা পুলিশের দায়িত্ব। একই সঙ্গে নগরবাসীকে গুজবে কান না দিয়ে এবং সন্দেহজনক কিছু দেখলে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করার আহ্বান জানানো হয়েছে।

পুলিশ বলেছে, রাজধানীবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে ডিএমপির সব ইউনিট সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে।

বিজ্ঞাপন

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত