বাংলাদেশি কৃষককে বিএসএফ ধরে নেওয়ার জেরে ভারতীয় ২ জনকে ধরে আনেন গ্রামবাসী « বাংলাখবর প্রতিদিন

বাংলাদেশি কৃষককে বিএসএফ ধরে নেওয়ার জেরে ভারতীয় ২ জনকে ধরে আনেন গ্রামবাসী

অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ১১ আগস্ট, ২০২৬ | ৭:১৪
অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ১১ আগস্ট, ২০২৬ | ৭:১৪
Link Copied!
ছবি সংগৃহীত: বাংলাদেশী কৃষক -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

মেহেরপুর সদর উপজেলার ইছাখালী সীমান্ত এলাকা থেকে আব্দুল মান্নান (৭০) নামের এক বাংলাদেশী কৃষককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এর প্রতিবাদে সীমান্ত এলাকায় অবস্থানরত দুই ভারতীয় নাগরিককে আটক করেছে স্থানীয় গ্রামবাসী।

মঙ্গলবার (১১ আগস্ট) সকাল ৮টায় উপজেলার ইছাখালী সীমান্ত পয়েন্টে এ ঘটনা ঘটে। আটক আব্দুল মান্নান ইছাখালী মসজিদপাড়ার মৃত নূর বক্সের ছেলে।

​স্থানীয় সূত্রে জানা গেছে, আব্দুল মান্নান দীর্ঘদিন ধরে দেড় বিঘা জমিতে কাঁচা মরিচের চাষাবাদসহ অন্যান্য ফসলের চাষাবাদ করে আসছে। আজ সকালে ওই জমিতে কীটনাশক স্প্রে করতে গেলে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী তাকে তুলে নিয়ে যায়। এ ঘটনা ইছাখালি গ্রামে ছড়িয়ে পড়লে তারা ভারতীয় দুইজন কৃষককে আটক করে নিয়ে আসে। এরপর বিএসএফ ও বিজিবি পতাকা বৈঠকের আয়োজন করে।

বিজ্ঞাপন

আব্দুল মান্নানের নাতি ইব্রাহিম খলিলুল্লাহ বলেন, ‘আমার দাদাকে বিএসএফ ধরে নিয়ে যাওয়ার খবর পাওয়ার পরে তাদেরকে ছেড়ে দেয়ার জন্য অনুরোধ করা হয়। কিন্তু তারা আমার দাদাকে ছেড়ে দেয়নি। এ কারণে এলাকার মানুষ ক্ষুব্ধ হয়ে দুইজন ভারতীয় কৃষককে তুলে এনেছে। তাদের একজনের নাম সচিন কর্মকার, অপরজন নারায়ণ দেব।’

ইছাখালি ক্যাম্প সূত্রে জানা গেছে, সকাল আটটার দিকে আব্দুল মান্নানকে সীমান্তে ১২৪/৪-এস নম্বর পিলারের কাছে নিজের মরিচ খেতে কীটনাশক স্প্রে করার সময় বিএসএফ তুলে নিয়ে যায়। এ বিষয়ে পতাকা বৈঠকের আয়োজন চলছে।

বিজ্ঞাপন

​চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান বলেন, ‘উভয় পক্ষের কৃষক তুলে নেয়ার ঘটনায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে পতাকা বৈঠকের মাধ্যমে সমাধান করার চেষ্টা চলছে।’

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত