অর্থ আত্মসাত: ডেল্টা লাইফের সাবেক সিএফও কারাগারে « বাংলাখবর প্রতিদিন

অর্থ আত্মসাত: ডেল্টা লাইফের সাবেক সিএফও কারাগারে

অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ১১ আগস্ট, ২০২৬ | ১০:৩৫
অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ১১ আগস্ট, ২০২৬ | ১০:৩৫
Link Copied!

জামিনের মেয়াদ শেষ হওয়ার পর আদালতে আত্মসমর্পণ করা ডেল্টা লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের সাবেক প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) মো. ফারহান উদ্দিনকে কারাগারে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (১১ আগস্ট) ঢাকার মহানগর দায়রা জজ শাহজাহান কবিরের আদালতে আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করেন ফারহান। পরে তার পক্ষে জামিনের আবেদন করা হয়। শুনানি শেষে বিচারক আবেদনটি নাকচ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

ফারহানের বিরুদ্ধে কোম্পানির অর্থ ব্যয়ের ক্ষেত্রে অনিয়ম ও জালিয়াতির মাধ্যমে ১ কোটি ৮৮ লাখ ৭৭ হাজার ৪০০ টাকা আত্মসাৎ করার অভিযোগ রয়েছে।

বিজ্ঞাপন

আসামিপক্ষের আইনজীবী মাসুদ চৌধুরী বলেন, উচ্চ আদালত ফারহানকে আট সপ্তাহের জামিন দিয়েছিলেন। সেই মেয়াদ শেষ হওয়ায় তিনি আদালতের নির্দেশনা মেনে স্বেচ্ছায় আত্মসমর্পণ করেন। কিন্তু নিম্ন আদালত জামিন না দেওয়ায় তাকে কারাগারে যেতে হয়েছে।

মামলার অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করেন ফারহানের আইনজীবী। তার ভাষ্য, ডেল্টা লাইফে প্রশাসক নিয়োগের ঘটনাকে কেন্দ্র করে উচ্চ আদালতে রিট হয়েছিল। হাইকোর্ট ও আপিল বিভাগে সেই মামলার কার্যক্রম পরিচালনার জন্য যে ব্যয় হয়েছে, তা তৎকালীন প্রশাসকের নিয়ন্ত্রণেই ছিল। এসব ব্যয়ের পক্ষে কোম্পানির নথি ও ভাউচার রয়েছে বলেও দাবি করেন তিনি।

২০২৫ সালে ডেল্টা লাইফ ইনস্যুরেন্সের পক্ষে শাহ মোহাম্মদ শফিকুল ইসলাম মামলাটি করেন। এতে ফারহান ছাড়াও কোম্পানিটির সাবেক উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ও প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) মো. মঞ্জুরে মাওলা, সাবেক আইনবিষয়ক পরামর্শক মো. মাহাবুব আলম খান এবং সাবেক নির্বাহী কর্মকর্তা (আইন বিভাগ) মো. সাইফুজ্জামানকে আসামি করা হয়।

বিজ্ঞাপন

মামলার অভিযোগ অনুযায়ী, কোম্পানির আইনি ব্যয়ের নামে বিভিন্ন ধরনের বিল ও ভাউচার তৈরি করে আসামিরা পরস্পরের যোগসাজশে অর্থ সরিয়ে নেন। এতে অনিয়ম, জালিয়াতি ও দুর্নীতির আশ্রয় নেওয়ার অভিযোগ করা হয়েছে।

অর্থের পরিমাণ নির্ধারণে একটি তদন্ত নিরীক্ষা প্রতিবেদনও সামনে আনা হয়েছে। আপিল বিভাগের আদেশের পর প্রশাসকের সময়কার কার্যক্রম যাচাই করতে ডেল্টা লাইফের পক্ষ থেকে এম জে আবেদীন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টসকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছিল।

তদন্ত শেষে প্রতিষ্ঠানটি ২০২৪ সালের ২৫ সেপ্টেম্বর ডেল্টা লাইফের কাছে প্রতিবেদন জমা দেয়। প্রতিবেদনে বিভিন্ন বিল-ভাউচার উপস্থাপনের মাধ্যমে কোম্পানি থেকে ১ কোটি ৮৮ লাখ ৭৭ হাজার ৪০০ টাকা আত্মসাতের কথা উল্লেখ করা হয়।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন ফারহানের আইনজীবী। তার দাবি, মামলায় যেসব ব্যয়ের কথা বলা হয়েছে, সেগুলো কোম্পানির তৎকালীন প্রশাসকের অনুমোদন ও নিয়ন্ত্রণের মধ্যেই হয়েছিল।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত