রাজারহাটে গাছের উন্মুক্ত নিলামে সংবাদ সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলা, ইউএনওর সহযোগিতায় রক্ষা « বাংলাখবর প্রতিদিন

রাজারহাটে গাছের উন্মুক্ত নিলামে সংবাদ সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলা, ইউএনওর সহযোগিতায় রক্ষা

মোঃ রেজাউল হক, স্টাফ রিপোর্টার:
আপডেটঃ ১৭ আগস্ট, ২০২৬ | ৫:১১
মোঃ রেজাউল হক, স্টাফ রিপোর্টার:
আপডেটঃ ১৭ আগস্ট, ২০২৬ | ৫:১১
Link Copied!
সাংবাদিকের ওপর হামলা -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

কুড়িগ্রামের রাজারহাটে সরকারি গাছের উন্মুক্ত নিলামে অংশগ্রহণ ও সংবাদ সংগ্রহের সময় দুষ্কৃতকারীদের অনাকাঙ্ক্ষিত হামলার শিকার হয়েছেন দৈনিক বাংলাদেশ সমাচার, বাংলা খবর প্রতিদিন এবং প্রথম টিভি’র স্টাফ রিপোর্টার রেজাউল হক। পরবর্তীতে ঘটনাস্থলে উপস্থিত রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানজিলা তাসনিমের সময়োপযোগী ও সাহসী পদক্ষেপে তিনি বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পান।

রবিবার (১৭ আগস্ট) দুপুরে উপজেলার চাকির পাশা ইউপি পরিষদে সরকারি বিভিন্ন গাছের প্রকাশ্য উন্মুক্ত নিলাম অনুষ্ঠিত হচ্ছিল।

ডাক চলাকালীন একটি স্বার্থান্বেষী ও বিশৃঙ্খলাকারী মহল প্রক্রিয়ায় প্রভাব বিস্তারের চেষ্টা করে। উক্ত নিলামে অংশ নেওয়ার জন্য নাম প্রদান করতে গেলে ওই দুষ্কৃতকারী চক্রটি সাংবাদিকের ওপর ক্ষিপ্ত হয়ে ওঠে এবং অতর্কিতে চড়াও হয়ে মারধরের চেষ্টা চালায়।

বিজ্ঞাপন

উপস্থিত প্রত্যক্ষদর্শীরা জানান, পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে এবং সাংবাদিক আক্রমণের শিকার হলে তৎক্ষণাৎ হস্তক্ষেপ করেন রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানজিলা তাসনিম। তিনি অবিলম্বে নিজের অবস্থান থেকে এগিয়ে এসে হামলাকারীদের নিবৃত্ত করেন এবং উক্ত সাংবাদিককে নিরাপদে সরিয়ে নেন। একই সাথে তিনি উপস্থিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে পরিস্থিতি নিয়ন্ত্রণের নির্দেশ দেন।

ঘটনার পর স্থানীয় সাংবাদিক সমাজের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। নিলামে অংশ গ্রহণ করা সংবাদকর্মীর ওপর এ ধরনের ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা ও জড়িতদের দ্রত চিহ্নিত করে আইনানুগ শাস্তির দাবি জানিয়েছেন সুশীল সমাজ ও সাংবাদিক নেতৃবৃন্দ।

​এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানজিলা তাসনিম জানান, “সরকারি কাজের যেকোনো উন্মুক্ত প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করা আমাদের দায়িত্ব। সেখানে সংবাদকর্মীদের নিরাপত্তা বিঘ্নিত করা বা কোনো ধরনের বিশৃঙ্খলা বরদাশত করা হবে না। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।”

বিজ্ঞাপন

​বর্তমানে এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং এ বিষয়ে হামলাকারীকে সনাক্ত করার প্রস্তুতি চলছে।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত