ঈশ্বরদীতে কাফনের কাপড় পরে অস্ত্র হাতে সাবেক ছাত্রনেতা, থানায় আটক « বাংলাখবর প্রতিদিন

ঈশ্বরদীতে কাফনের কাপড় পরে অস্ত্র হাতে সাবেক ছাত্রনেতা, থানায় আটক

পাবনা প্রতিনিধি:
আপডেটঃ ১৮ আগস্ট, ২০২৬ | ১:২৩
পাবনা প্রতিনিধি:
আপডেটঃ ১৮ আগস্ট, ২০২৬ | ১:২৩
Link Copied!
ছবি সংগৃহীত: অস্ত্র হাতে বাপ্পি -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

মাথায় কাফনের কাপড় বেঁধে হাতে অস্ত্র নিয়ে পাবনার ঈশ্বরদী শহরে প্রকাশ্যে মহড়া দিয়েছেন সাবেক ছাত্রদল নেতা জুবায়ের হোসেন বাপ্পি। একপর্যায়ে তিনি থানায় গিয়ে তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে পুলিশের কাছে লিখিত অভিযোগ করেন। এ সময় তার সঙ্গে দাশুড়িয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সুলভ মালিথা ছিলেন। সোমবার (১৭ আগস্ট) বিকেলে এ ঘটনা ঘটে।

জুবায়ের হোসেন বাপ্পির দাবি, তাঁকে হত্যার হুমকি দেওয়া ব্যক্তিদের পাশাপাশি মাদক ও সুদের কারবারিদের ‘ওপেন চ্যালেঞ্জ’ জানাতেই তিনি মাথায় কাফনের কাপড় বেঁধে অস্ত্র হাতে রাস্তায় নেমেছেন।

এদিকে বাপ্পিকে গ্রেপ্তারের দাবিতে বিএনপি নেতা জাকারিয়া পিন্টুর নেতৃত্বে স্থানীয় ছাত্রদল, যুবদল ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত ঈশ্বরদী থানার সামনে জড়ো হয়ে বিক্ষোভ ও স্লোগান দেন। পরে পুলিশ বাপ্পিকে নিজেদের হেফাজতে নিয়ে থানায় রাখে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার ও থানার ওসি আশাদুর রহমান আসাদের নেতৃত্বে পুলিশ সদস্যরা থানার সামনে অবস্থান নেন।

বাপ্পির দাবি, ঈশ্বরদীর কয়েকজন সন্ত্রাসী তাঁকে হত্যার হুমকি দিয়েছেন। এর প্রতিবাদে এবং হুমকিদাতাদের ‘ওপেন চ্যালেঞ্জ’ জানাতে তিনি শহরের কলেজ রোডের বাড়ি থেকে মাথায় কাফনের কাপড় বেঁধে হাতে অস্ত্র নিয়ে বের হন। পরে জিরো পয়েন্ট রেলগেটে যান। সেখান থেকে সন্ধ্যায় থানায় গিয়ে পুলিশকে বলেন, ‘আমাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। এ কারণে আমি ওপেন চ্যালেঞ্জ দিতে প্রকাশ্যে রাস্তায় নেমেছি। থানায় এসেছি।’

এদিকে জুবায়ের বাপ্পি থানায় অবস্থান করছেন- এ খবর পেয়ে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্যসচিব মেহেদী হাসান, বিএনপি নেতা আনোয়ার হোসেন জনি এবং জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা একজোট হয়ে কয়েকশ নেতাকর্মী নিয়ে থানার সামনে বিক্ষোভ করেন।

স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্যসচিব মেহেদী হাসান বলেন, ‘জুবায়ের বাপ্পি প্রকাশ্যে অস্ত্র হাতে নিয়ে আমাকে হত্যার উদ্দেশ্যে বকুলের মোড় থেকে রেলগেটে এসে গালাগালি ও হত্যার হুমকি দিয়েছেন। এ ঘটনায় আমি থানায় লিখিত অভিযোগ দিয়েছি। তাঁকে গ্রেপ্তার এবং তাঁর অস্ত্রের লাইসেন্স বাতিল করতে হবে।’

ঈশ্বরদী থানার ওসি আশাদুর রহমান আসাদ বলেন, ‘লিখিত অভিযোগ পেয়েছি। অভিযুক্ত জুবায়ের বাপ্পিকে থানা হেফাজতে নেওয়া হয়েছে। অস্ত্র প্রদর্শন করে কাউকে হুমকি দিলে বা অস্ত্রের অপব্যবহার করলে সংশ্লিষ্ট অস্ত্রের লাইসেন্স বাতিল করার বিধান রয়েছে। বিষয়গুলো খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত