দিল্লিতে মোদিকে ‘হনুমানরূপে’ সাজিয়ে পূজা করলো তৃতীয় লিঙ্গের মানুষেরা « বাংলাখবর প্রতিদিন

দিল্লিতে মোদিকে ‘হনুমানরূপে’ সাজিয়ে পূজা করলো তৃতীয় লিঙ্গের মানুষেরা

আন্তর্জাতিক ডেস্ক
আপডেটঃ ২০ আগস্ট, ২০২৬ | ১১:২২
আন্তর্জাতিক ডেস্ক
আপডেটঃ ২০ আগস্ট, ২০২৬ | ১১:২২
Link Copied!
ছবি সংগৃহীত -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

ভারতের রাজধানী নয়াদিল্লির প্রেস ক্লাব অব ইন্ডিয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পূজা করেছে তৃতীয় লিঙ্গের মানুষ। বৃহস্পতিবার (২০ আগস্ট) এ পূজার আয়োজন করা হয়। সেখানে হনুমানরূপে মোদির একটি কার্ডবোর্ড রাখা হয়। আর মোদির নামে ‘জয় জয় মোদি’, ‘হর হর মোদি’ নামে স্লোগান দেন তারা।

সংবাদমাধ্যম দ্য অবজার্ভার পোস্ট জানিয়েছে, দিল্লিতে মোদিকে উৎসর্গ করে একটি মন্দির নির্মাণের ঘোষণা দিয়েছেন তৃতীয় লিঙ্গের মানুষ। যেখানে মন্দিরটি বানানো হবে সেখানেই মোদিকে আজ পূজা করা হয়েছে।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, তৃতীয় লিঙ্গের মানুষ এই পূজাকে ‘শ্রী মোদি চালিশা’ নাম দিয়েছে। তাদের এ কর্মকাণ্ড অনেক মানুষের নজরে এসেছে। কারণ সাধারণত এটি ‘হনুমান চলিশা’ নামে পরিচিত।

বিজ্ঞাপন

সেখানে তৃতীয় লিঙ্গের নেতা ডাঃ রাজন সিং এবং মহামন্দেলশ্বর বৈভবী মহারাজ উপস্থিত ছিলেন।

এদিকে প্রেস ক্লাব ইন্ডিয়া জানিয়েছে, সেখানে প্রধানমন্ত্রী মোদিকে পূজা করার কোনো অনুষ্ঠানের তারা অনুমোদন দেয়নি। সংগঠনটি বলেছে, তৃতীয় লিঙ্গের মানুষ তাদের একটি হল সংবাদ সম্মেলন আয়োজনের জন্য ভাড়া করেছিল। কিন্তু এর বদলে সেখানে তারা পূজার আয়োজন করেছে। যার মাধ্যমে ভাড়ার চুক্তি লঙ্ঘন করা হয়েছে।

সংগঠনটি আরও বলেছে, তারা সেখানে পূজা হতে দেখে দ্রুত হস্তক্ষেপ করে এবং তাদের আয়োজন বন্ধ করে দেয়।

বিজ্ঞাপন

এ ব্যাপারে এক্সে এক বিবৃতিতে প্রেস ক্লাব অব ইন্ডিয়া বলেছে, “প্রেস ক্লাব অব ইন্ডিয়া একটি ছবি বা ভিডিও দেখতে পেয়েছে, যেখানে দেখা যাচ্ছে আমাদের এখানে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সবার জ্ঞাতার্থে স্পষ্ট করা হচ্ছে আমরা এ ধরনের কোনো আয়োজন করিনি।”

“আমাদের হল ভাড়া করা হয়েছিল একটি সংবাদ সম্মেলন আয়োজনের জন্য। কিন্তু ভাড়া নেওয়া ব্যক্তিরা চুক্তি ভঙ্গ করেছেন। আর এ কারণে সঙ্গে সঙ্গে হস্তক্ষেপ করে তাদের অনুষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে।”

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত