ইউপি দিয়ে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন « বাংলাখবর প্রতিদিন

ইউপি দিয়ে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন

অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ২৬ আগস্ট, ২০২৬ | ১১:২৯
অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ২৬ আগস্ট, ২০২৬ | ১১:২৯
Link Copied!
অনলাইন ছবি: নির্বাচন কমিশন -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

সারাদেশে চলতি অর্থবছরের স্থানীয় সরকার নির্বাচন অক্টোবরের বদলে আগামী নভেম্বরে অনুষ্ঠিত হবে। এছাড়া ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন দিয়ে এই নির্বাচন শুরু হতে পারে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

অবশ্য এর আগে ইসি বলেছিল, অক্টোবর থেকেই তারা স্থানীয় নির্বাচন শুরু করতে চায়। এবার এক মাস পেছানোর কারণ হিসেবে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন আয়োজনের বিষয়টির কথা জানিয়েছে ইসি।

মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইসি আব্দুর রহমানেল মাছউদ গণমাধ্যমকে বলেন, ‘আমি বলেছি নির্বাচনের উপযুক্ত সময় নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ। নির্বাচনের পরিকল্পনা আগামী নভেম্বর ধরে আগানো হচ্ছে। কিন্তু এখন পর্যন্ত সেটা অনেক কিছুর ওপর নির্ভর করছে।’ এর আগে অক্টোবরের শুরুতে স্থানীয় নির্বাচন আয়োজন এবং আগস্টের শেষে তপশিলের কথা বলেছিল ইসি।

বিজ্ঞাপন

এ বিষয়ে ইসি রহমানেল মাছউদ বলেন, ‘এখন এক মাস পিছিয়ে নভেম্বর থেকে বলছি। এটার অর্থ যে একবারে নভেম্বরের প্রথম দিন হবে, এমন নয়। কারণ অক্টোবরের শেষের দিকে আরেকটা ভোট হবে।’

ইউনিয়ন পরিষদ (ইউপি) দিয়ে নির্বাচন শুরু হবে জানিয়ে আব্দুর রহমানেল মাছউদ বলেন, ‘ইউপি নির্বাচন দিয়েই শুরু হবে। এর সঙ্গে পৌরসভা হয়ত হতে পারে। তবে এগুলা কোনো সিদ্ধান্ত হয়নি।’

এদিকে নির্বাচন উপলক্ষে আগামী সপ্তাহেই নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক হবে বলে জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

বিজ্ঞাপন

প্রতিমন্ত্রী বলেন, এসব নির্বাচন আয়োজনের জন্য বাজেটে ৬ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। প্রধানমন্ত্রীর অনুমতি সাপেক্ষে আগামী সপ্তাহে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠক করা হবে। ওই বৈঠকে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে আলোচনা হবে।

তিনি আরও বলেন, নির্বাচনের তপশিল ও ভোটের তারিখ নির্বাচন কমিশনই নির্ধারণ করবে। ইসির সঙ্গে আলোচনার পর স্থানীয় সরকার নির্বাচন নিয়ে মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিস্তারিত ব্রিফিং দেওয়া হবে।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত