দুলালপুর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ সজিব সওদাগরের ব্যাপক গনসংযোগ ও পথসভা অনুষ্ঠিত « বাংলাখবর প্রতিদিন

দুলালপুর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ সজিব সওদাগরের ব্যাপক গনসংযোগ ও পথসভা অনুষ্ঠিত

রাসেল আহমেদ, হোমনা প্রতিনিধি:
আপডেটঃ ৪ সেপ্টেম্বর, ২০২৬ | ১০:২৭
রাসেল আহমেদ, হোমনা প্রতিনিধি:
আপডেটঃ ৪ সেপ্টেম্বর, ২০২৬ | ১০:২৭
Link Copied!
নির্বাচনী গণসংযোগ -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

কুমিল্লার হোমনা উপজেলার দুলালপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম মতিন সওদাগরের বড় ছেলে দুলালপুর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ সজিব সওদাগর দৌলতপুর ও মঙ্গলকান্দি গ্রামে ব্যাপক গনসংযোগ ও পথসভা করেছেন।

শুক্রবার বিকেলে দৌলতপুর মাঠে দৌলতপুর, মিঠাইভাঙ্গা, আলগীরচর, দয়রাকান্দি, আড়ালিয়াকান্দি গ্রামের স্থানীয় নেতাকর্মী ও জনসাধারণের সাথে বৈঠক করেন ও দৌলতপুর বাজারের ব্যবসায়ী ও জনসাধারণের সাথে কুশল ও মত বিনিময় করেন।
এসময় বিএনপি ও এর সহযোগি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সহ স্থানীয় সর্বস্তরের নেতৃবৃন্দসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এসময় স্থানীয় নেতাকর্মীরা বলেন, মরহুম মতিন চেয়ারম্যান ছিলেন একজন জনবান্ধব নেতা। উনার বড় ছেলে সজিব সওদাগর খুবই ভালো মনের মানুষ। তিনি চেয়ারম্যান নির্বাচিত হলে দুলালপুর ইউনিয়নের উন্নয়ন হবে। আমরা তাকে সমর্থন করি। নির্বাচনে আমরা তার পাশে থাকবো, এবং তাকে চেয়ারম্যান পদে বিজয়ী করতে সর্বাত্মক কাজ করে যাব।

বিজ্ঞাপন

এসময় চেয়ারম্যান পদপ্রার্থী সজিব সওদাগর বলেন, আমি আপনাদের সন্তান। আপনাদের স্নেহ ভালোবাসা পেয়ে আমি বড় হয়েছি। আমার বাবা দুলালপুর ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন। তিনি আপনাদের সেবায় কাজ করে গেছেন। আমার বাবার আদর্শে অনুপ্রাণিত হয়ে আমি আপনাদের সেবায় কাজ করতে চাই। চেয়ারম্যান পদে আপনারা আমার পাশে থেকে আমাকে সমর্থন দিবেন ও আমার জন্য দোয়া করবেন।

এরপর সন্ধায় তিনি দুলালপুর ইউনিয়নের মঙ্গলকান্দি গ্রামের স্থানীয় নেতাকর্মী ও জনসাধারণের সাথে হ্যান্ডশেক, কুলাকুলি, কুশল এবং মতবিনিময় করেন।

স্থানীয় জনগন তাকে কাছে পেয়ে উচ্ছ্বসিত প্রকাশ করেন। আগামী চেয়ারম্যান নির্বাচনে তাকে চেয়ারম্যান হিসেবে পাওয়ার আশা ব্যক্ত করেন।

বিজ্ঞাপন

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত