চালুর ২ দিনের মাথায় উৎপাদন বন্ধ যমুনা সার কারখানার « বাংলাখবর প্রতিদিন

চালুর ২ দিনের মাথায় উৎপাদন বন্ধ যমুনা সার কারখানার

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ অক্টোবর, ২০২৬ | ১২:১৮
ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ অক্টোবর, ২০২৬ | ১২:১৮
Link Copied!

গ্যাস সংকট কাটিয়ে দীর্ঘ আট মাস পর ইউরিয়া উৎপাদন শুরু করেছিল জামালপুরের সরিষাবাড়ী উপজেলার যমুনা ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড। তবে উৎপাদন শুরুর মাত্র দুই দিনের মাথায় বয়লারে লিকেজ দেখা দেওয়ায় আবারও বন্ধ হয়ে যায় ইউরিয়া উৎপাদন।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) ভোররাত সাড়ে ৩টার দিকে বয়লারে লিকেজ ধরা পড়লে কারখানার ইউরিয়া উৎপাদন কার্যক্রম বন্ধ হয়ে যায়। বিষয়টি নিশ্চিত করেছেন যমুনা সার কারখানার ডেপুটি জেনারেল ম্যানেজার (অ্যাডমিন) দেলোয়ার হোসেন।

এর আগে চলতি বছরের ১৫ ফেব্রুয়ারি গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় দেশের অন্যতম বৃহৎ এই সার কারখানায় ইউরিয়া উৎপাদন বন্ধ হয়ে যায়। প্রায় আট মাস উৎপাদন বন্ধ থাকার পর গত সোমবার দিবাগত রাত ৩টার দিকে পুনরায় উৎপাদন শুরু হয়।

বিজ্ঞাপন

borugona
নেশা করে মা-বোনদের মারধর, যুবকের ৬ মাস সাজা
কারখানা সূত্রে জানা গেছে, যমুনা সার কারখানায় প্রতিদিন প্রায় ১ হাজার ৭০০ মেট্রিক টন দানাদার ইউরিয়া উৎপাদন করা হয়। উৎপাদিত এই সার জামালপুর, শেরপুর, ময়মনসিংহ, টাঙ্গাইলসহ কমান্ড এলাকার ১৯টি জেলায় সরবরাহ করা হয়।

যমুনা সার কারখানার ডেপুটি জেনারেল ম্যানেজার (অ্যাডমিন) দেলোয়ার হোসেন এশিয়া পোস্টকে বলেন, সার কারখানার সবকিছু সচল আছে। অ্যামোনিয়া উৎপাদন চলছে। তবে বয়লারে সামান্য সমস্যা দেখা দিয়েছে। আশা করি, এক থেকে দুই দিনের মধ্যে সমস্যাটি সমাধান করা সম্ভব হবে।

বিজ্ঞাপন

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত