হালুয়াঘাটে পুকুরে মিলল ৪ বছরের শিশু মাসতুরার মরদেহ, হত্যা মামলায় গ্রেপ্তার ৪ « বাংলাখবর প্রতিদিন

হালুয়াঘাটে পুকুরে মিলল ৪ বছরের শিশু মাসতুরার মরদেহ, হত্যা মামলায় গ্রেপ্তার ৪

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ অক্টোবর, ২০২৬ | ৬:৫৯
ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ অক্টোবর, ২০২৬ | ৬:৫৯
Link Copied!

বিকেলে নিখোঁজ, পরদিন সকালে পুকুরে মিলল চার বছরের শিশু মাসতুরা বেগমের মরদেহ। এ ঘটনায় করা হত্যা মামলায় চারজনকে গ্রেপ্তার করেছে হালুয়াঘাট থানা পুলিশ। তাদের ৮ ই অক্টোবর আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ধুরাইল গ্রামের মো. সোহেল (৩২), মেহেদী (২৯), মো. রাসেল (২৫) ও তাদের বাবা মো. জিন্নত আলী (৬০)।
এজাহার সূত্রে জানা যায়, গত ৬ অক্টোবর বিকেল সাড়ে ৪টার পর মাসতুরাকে বাড়িতে পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্যরা রাতভর খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। পরদিন সকাল সাড়ে ৭টার দিকে প্রতিবেশীর বাড়ির পাশের পুকুরে শিশুটির মরদেহ ভাসতে দেখা যায়।•
পরিবারের অভিযোগ, মাসতুরার গলায় গামছা বাঁধা ছিল। অভিযুক্তদের সঙ্গে শিশুটির পরিবারের দীর্ঘদিনের জমি-জমা নিয়ে বিরোধ রয়েছে। সেই বিরোধের জেরে শিশুটিকে হত্যা করে মরদেহ পুকুরে ফেলে দেওয়া হয়ে থাকতে পারে বলে এজাহারে সন্দেহ প্রকাশ করা হয়েছে।
হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জালাল উদ্দিন জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের আদালতে পাঠানো হয়েছে।

বিষয়ঃ mymensinghmail.com

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত