রামুর বাকঁখালী নদীতে নৌকাবাইচ প্রতিযোগিতা শুক্রবার « বাংলাখবর প্রতিদিন

রামুর বাকঁখালী নদীতে নৌকাবাইচ প্রতিযোগিতা শুক্রবার

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ অক্টোবর, ২০২৬ | ৭:০২
ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ অক্টোবর, ২০২৬ | ৭:০২
Link Copied!

বাঁকখালী নদীর বুকে উঠবে বৈঠার ছন্দ, শোনা যাবে মাঝিদের হুংকার—‘জয়’ ছিনিয়ে নিতে ছুটবে একের পর এক নৌকা। গ্রাম বাংলার হারিয়ে যেতে বসা ঐতিহ্যবাহী নৌকাবাইচকে ঘিরে উৎসবের আমেজে মেতেছে কক্সবাজারের রামুর অফিসেরচর এলাকার জনগণ।

শুক্রবার (৯ অক্টোবর) বাঁকখালী নদীতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘অফিসেরচর আন্তঃ নৌকাবাইচ প্রতিযোগিতা-২০২৬’। ফতেখাঁরকুল ইউনিয়নের বৃহত্তর অফিসেরচর চরপাড়া ক্রীড়া পরিষদের উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতায় অফিসেরচর গ্রামের ৮টি নৌকা দল অংশ নেবে।

আয়োজকরা জানান, অফিসেরচর আতিক্কাবিবির ঘাট সেতুর দক্ষিণ পাশে বাঁকখালী নদীতে অনুষ্ঠিত হবে এ প্রতিযোগিতা। শুক্রবার দুপুর ২টায় জাতীয় সংগীত ও আতশবাজির মাধ্যমে শুরু হবে দিনব্যাপী এ ক্রীড়া উৎসব।

বিজ্ঞাপন

নৌকাবাইচকে কেন্দ্র করে ইতোমধ্যে পুরো এলাকায় বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। প্রতিদিন দুপুরের পর বাঁকখালী নদীতে অংশগ্রহণকারী দলগুলোর চলছে জোর প্রস্তুতি ও মহড়া। নৌকার ছন্দময় বৈঠার টানে নদীর ঢেউয়ের সঙ্গে পাল্লা দিয়ে এগিয়ে চলা এসব মহড়া দেখতে দুই তীরে ভিড় করছেন নানা বয়সী মানুষ।

স্থানীয়দের প্রত্যাশা, এবারের নৌকাবাইচে ব্যাপক দর্শনার্থীর সমাগম ঘটবে। নদীর বুকে নৌকার প্রতিযোগিতার পাশাপাশি এ আয়োজন স্থানীয় মানুষের মধ্যে আনন্দ, সম্প্রীতি ও ঐতিহ্যের বন্ধন আরও দৃঢ় করবে।

গ্রাম বাংলার প্রাচীন এই ঐতিহ্য উপভোগ করতে সর্বস্তরের ক্রীড়াপ্রেমী ও দর্শনার্থীদের আমন্ত্রণ জানিয়েছেন বৃহত্তর অফিসেরচর চরপাড়া ক্রীড়া পরিষদের নেতৃবৃন্দ।

বিজ্ঞাপন

বিষয়ঃ rupalibangladesh.com

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত