বিষ খাইয়ে শিশু হত্যার অভিযোগে সৎ মা ও বাবা আটক « বাংলাখবর প্রতিদিন

বিষ খাইয়ে শিশু হত্যার অভিযোগে সৎ মা ও বাবা আটক

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ অক্টোবর, ২০২৬ | ৯:৪০
ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ অক্টোবর, ২০২৬ | ৯:৪০
Link Copied!

ময়মনসিংহের গৌরীপুরে দুই বছর বয়সী শিশু ওয়াসকুরুনিকে বিষ খাইয়ে হত্যার অভিযোগে তার সৎ মা আকলিমা ও বাবা আব্দুল কাদিরকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেলে উপজেলার বোকাইনগর ইউনিয়নের বীরপুর দত্তবাড়ি গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এর আগে মঙ্গলবার (৬ অক্টোবর) একই এলাকায় শিশুটির মৃত্যুর ঘটনা ঘটে।
স্থানীয় ও অভিযোগ সূত্রে জানা গেছে, বীরপুর দত্তবাড়ি গ্রামের আব্দুল কাদির ২০১৫ সালে মইলাকান্দা ইউনিয়নের বড় কালীহর গ্রামের আব্দুল হাকিমের মেয়ে মোছা. শেফালিকে বিয়ে করেন। তাদের সংসারে জয়নাল আবেদীন (৮) ও ওয়াসকুরুনি (২) নামে দুই সন্তান রয়েছে। ২০২৫ সালের নভেম্বর মাসে আইনিভাবে তাদের বিবাহবিচ্ছেদ হয়। এর এক সপ্তাহ পর আব্দুল কাদির বোকাইনগর ইউনিয়নের কাশিমপুর গ্রামের আকলিমাকে বিয়ে করেন। এরপর দুই সন্তান ও দ্বিতীয় স্ত্রীকে নিয়ে তিনি একসঙ্গে বসবাস করছিলেন।
অভিযোগ সূত্রে জানা যায়, গত মঙ্গলবার দুপুরে আকলিমা শিশু ওয়াসকুরুনিকে ডিম খাওয়ান ও পানি পান করান। পরে শিশুটিকে গোসল করিয়ে ঘুম পাড়াতে বিছানায় নেওয়ার পর সে কাশতে শুরু করে। কাশির শব্দ শুনে দাদি আছিয়া আক্তার ঘরে গিয়ে শিশুটির মুখে বিষের গন্ধ পান বলে পরিবারের সদস্যরা জানান।
পরে পরিবারের সদস্যরা শিশুটিকে প্রথমে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়।
বুধবার (৭ অক্টোবর) নিহত শিশুর মা মোছা. শেফালী আক্তার বাদী হয়ে সাবেক স্বামী আব্দুল কাদির ও তার স্ত্রী আকলিমার বিরুদ্ধে বিষ খাইয়ে শিশুটিকে হত্যার অভিযোগে গৌরীপুর থানায় লিখিত অভিযোগ করেন। এর পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার পুলিশ তাদের আটক করে।
শিশুটির মা মোছা. শেফালী আক্তার অভিযোগ করে বলেন, আকলিমার সঙ্গে সম্পর্কের কারণে আব্দুল কাদির তাকে তালাক দিয়ে বিয়ে করেন। গত ৬ অক্টোবর তার ছোট ছেলেকে বিষ খাইয়ে হত্যা করেছেন কাদির ও তার স্ত্রী আকলিমা। তাকে না জানিয়ে সৎ মাকে আসল মা পরিচয় দিয়ে হাসপাতাল থেকে ছেলের মরদেহ বাড়িতে নিয়ে আসা হয়েছে। তিনি এ ঘটনায় বিচার দাবি করেন।
আব্দুল কাদির বলেন, ঘটনার দিন তিনি ছেলে ওয়াসকুরুনিকে সুস্থ অবস্থায় দেখে খড় আনতে ঢালিয়া বিলে যান। সেখানে থাকা অবস্থায় ছেলের বিষ খাওয়ার খবর পান। পরে এসে তাকে হাসপাতালে নেওয়া হয় এবং সেখানেই তার মৃত্যু হয়।

নিহত শিশুর দাদি আছিয়া বলেন, ঘটনার দিন নাতির কাশির শব্দ শুনে ঘরে গিয়ে দেখেন, তার সৎ মা তাকে নিয়ে শুয়ে আছেন। পরে নাতিকে সেখান থেকে টেনে বাইরে এনে তিনি মুখে বিষের গন্ধ পান। এরপর পরিবারের সদস্যরা শিশুটিকে হাসপাতালে নিয়ে গেলে তার মৃত্যু হয়।

গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, শিশুটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত করা হয়েছে। শিশুর মায়ের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত দুজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বিজ্ঞাপন

বিষয়ঃ barta24.com

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত