রাজবাড়ীতে নৌকা বাইচ প্রতিযোগিতায় সংঘর্ষ, আহত ২০ « বাংলাখবর প্রতিদিন

রাজবাড়ীতে নৌকা বাইচ প্রতিযোগিতায় সংঘর্ষ, আহত ২০

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ অক্টোবর, ২০২৬ | ৯:৩৮
ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ অক্টোবর, ২০২৬ | ৯:৩৮
Link Copied!

রাজবাড়ীতে তিন দিনব্যাপী নৌকা বাইচ প্রতিযোগিতার ফাইনালে দুই নৌকার মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে প্রায় ২০ জন আহত হয়েছে।

আহতদের মধ্যে ১৪ জন রাজবাড়ী জেলা সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে ৩জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (১০ অক্টোবর) সন্ধ্যায় রাজবাড়ী সদর উপজেলার উড়াকান্দা এলাকার কাছাকাছি পদ্মা নদীতে এ সংঘর্ষেন ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

জানা গেছে, ফাইনাল প্রতিযোগিতায় পাবনা জেলার আমিনপুর থানার ‘নিউ সারির ভিটা’ ও কুষ্টিয়ার ‘নিউ জনতা’ নামের দুটি নৌকা অংশ নেয়। বাইচ চলাকালে ‘নিউ সারির ভিটা’ নৌকাটি এগিয়ে থাকলে ‘নিউ জনতা’ নৌকাটি সেটির ওপর তুলে দেয়। এতে ‘নিউ সারির ভিটা’ নৌকাটি ডুবে যায় এবং এর মাঝি-মাল্লাসহ অনেকে নদীতে পড়ে যায়। এ সময় ‘নিউ জনতা’ নৌকার লোকজন বৈঠা দিয়ে তাদের ওপর আঘাত করেন বলে অভিযোগ করেন আহতরা।

ডুবে যাওয়া নৌকাটিতে প্রায় ৮০ জন ছিলেন বলে জানা গেছে। নৌপুলিশ স্থানীয়দের সহযোগিতায় তাদের উদ্ধার করে।

আহতদের কয়েকজন অভিযোগ করে বলেন, আমাদের নৌকা এগিয়ে ছিল। এ সময় অন্য নৌকাটি এসে আমাদের নৌকার ওপর তুলে দেয়। এতে আমাদের নৌকাটি ডুবে যায় এবং আমরা নদীতে পড়ে যাই। পরে ওই নৌকার লোকজন বৈঠা দিয়ে আমাদের ওপর আঘাত করেন।

বিজ্ঞাপন

রাজবাড়ী জেলা সদর হাসপাতাল সূত্রে জানা গেছে, এ ঘটনায় আহত ১৪জন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে ৩জনের অবস্থা বিবেচনায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

হাসপাতালের জরুরী বিভাগের দায়িত্বে থাকা চিকিৎসক ডাঃ তমাল বলেন, আমরা যাদের পেয়েছি, তাদের মধ্যে কাউকে আশঙ্কাজনক অবস্থায় পাইনি। আহতদের বিভিন্ন স্থানে আঘাত রয়েছে। কারও হাতে, কারও মাথায়, আবার কারও শরীরে কাটা জখম রয়েছে। কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হবে।

নৌকা বাইচ ও গ্রামীণ সংস্কৃতি উদযাপন পরিষদের সদস্য মোঃ গোলাম মোস্তফা বলেন, সারাক্ষণ ভালোভাবেই নৌকা বাইচ চলছিল। শেষ প্রতিযোগিতায় এসে দুটি নৌকার মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। আপাতত নৌকা বাইচ স্থগিত করা হয়েছে।

বিষয়ঃ barta24.com

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত