অভিবাসীভর্তি নৌকা উল্টে গেল লোহিত সাগরে, শিশুসহ শতাধিক মৃত্যু « বাংলাখবর প্রতিদিন

অভিবাসীভর্তি নৌকা উল্টে গেল লোহিত সাগরে, শিশুসহ শতাধিক মৃত্যু

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ অক্টোবর, ২০২৬ | ৬:৫৮
ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ অক্টোবর, ২০২৬ | ৬:৫৮
Link Copied!

নিরাপদ আশ্রয় ও জীবিকার সন্ধানে বেরিয়েছিলেন তারা। কিন্তু সাগরে ডুবে প্রাণ হারালেন অন্তত ১০৯ জন। আফ্রিকার দেশ জিবুতি থেকে ইয়েমেনের উদ্দেশে রওনা হওয়া একটি নৌকায় প্রায় ৩৫০ জান যাত্রী ছিলেন। লোহিত সাগরে নৌকাটি উল্টে যায়। এখনও নিখোঁজ রয়েছেন ১১৬ জন। নিহত ব্যক্তিদের মধ্যে ১৫টি শিশু রয়েছে।

রোববার (১১ অক্টোবর) লোহিত সাগরে এডেন উপসাগরের বাব-আল-মান্দেব প্রণালির কাছে নৌকাটি উল্টে যাওয়ার খবর জানা গেছে। জিবুতির ওবক থেকে নৌকাটি ইয়েমেনের উদ্দেশে রওনা হয়েছিল।

জাতিসংঘের অভিবাসন বিষয়ক সংস্থা আইওএম জানিয়েছে, গত ৮ ও ৯ অক্টোবরের মধ্যবর্তী রাতে ওবকের উত্তরে গুহেরের কাছে নৌকাটি উল্টে যায়। এখন পর্যন্ত ১০৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাঁদের মধ্যে ৫২ জন পুরুষ, ৪২ জন নারী এবং ১৫টি শিশু রয়েছে। শিশুদের মধ্যে ৯ জন মেয়ে ও ৬ জন ছেলে।

বিজ্ঞাপন

নৌকাডুবির পর প্রায় ৮০ জন প্রাণে বেঁচেছেন। তারা সবাই ইথিওপিয়ার নাগরিক। প্রায় ৩৫০ জনকে কেন ওই নৌকায় তোলা হয়েছিল এবং কী পরিস্থিতিতে তারা ইয়েমেনের উদ্দেশে যাত্রা করতে বাধ্য হয়েছিলেন, তা এখনো স্পষ্ট নয়।

ইউরোপে যাওয়ার পথে সমুদ্রে ডুবে ৩৭ অভিবাসীর মৃত্যু
এমনকি ওই ঘটনায় ইথিওপিয়া সরকারের পক্ষ থেকে এখনও কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।

জীবিকা ও উন্নত জীবনের সন্ধানে ঝুঁকি জেনেও সাগরপথে যাত্রার ঘটনা এটাই প্রথম নয়। বাব-আল-মান্দেব প্রণালি দিয়ে আগেও বহু মানুষ ইয়েমেনে গেছেন। পরে সেখান থেকে তারা উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছেন। গৃহযুদ্ধ, দারিদ্র্য ও জলবায়ু পরিবর্তনের কারণে বিকল্প আশ্রয় এবং জীবিকার সন্ধানে তারা ঘর ছাড়েন।

বিজ্ঞাপন

চলতি বছরের ১০ সেপ্টেম্বর থেকে এখন পর্যন্ত প্রায় ২০ হাজার অভিবাসী ঝুঁকি নিয়ে লোহিত সাগর পাড়ি দিয়েছেন। ২০২৫ সালে একই পথে যাত্রার সময় দুর্ঘটনায় প্রায় ৯০০ অভিবাসীর মৃত্যু হয়েছিল।

এ ঘটনায় আন্তর্জাতিক অভিবাসন সংস্থার পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, ‘এটি অত্যন্ত দুর্ভাগ্যজনক প্রাণহানির ঘটনা। জীবিকার সন্ধানে বেরিয়ে অভিবাসীদের কী পরিস্থিতির মুখোমুখি হতে হয়, এ ঘটনা তারই প্রমাণ। আমাদের দল কাজ করছে। স্থানীয় প্রশাসনও উদ্ধারকাজ শুরু করেছে। যুদ্ধকালীন পরিস্থিতিতে উদ্ধার অভিযান চলছে।’

বিষয়ঃ asia-post.com

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত