হাসপাতালের বর্জ্যে মিলছে সিরিঞ্জ-স্যালাইন, বিক্রি হচ্ছে পাইকারিতে « বাংলাখবর প্রতিদিন

হাসপাতালের বর্জ্যে মিলছে সিরিঞ্জ-স্যালাইন, বিক্রি হচ্ছে পাইকারিতে

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ অক্টোবর, ২০২৬ | ৯:৩৩
ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ অক্টোবর, ২০২৬ | ৯:৩৩
Link Copied!

মেয়াদ শেষ হতে এখনও দুই থেকে পাঁচ বছর বাকি। অথচ ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের অব্যবহৃত সিরিঞ্জ, ক্যানুলা ও স্যালাইন পাওয়া যাচ্ছে নগরের শম্ভুগঞ্জের একটি বর্জ্য সংরক্ষণাগারে। বর্জ্য বাছাইয়ের কাজে যুক্ত শ্রমিকদের দাবি, প্রতিদিনই এসব চিকিৎসাসামগ্রী বর্জ্যের সঙ্গে সেখানে আসে। কিছু সামগ্রী হাসপাতালে ফেরত দেওয়া হয়, আর বাকিগুলো পাইকারি দরে বিক্রি করা হয়। হাসপাতালের ভেতর থেকে এসব সামগ্রী কীভাবে বাইরে যাচ্ছে, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের বিপুলসংখ্যক মানুষের চিকিৎসাসেবার অন্যতম প্রধান প্রতিষ্ঠান মমেক হাসপাতাল। প্রতিদিন এখানে চিকিৎসা নিতে আসেন হাজারো রোগী। প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসাসামগ্রী না পাওয়ার অভিযোগের মধ্যে মেয়াদ থাকা সামগ্রী বর্জ্যের সঙ্গে বাইরে যাওয়ার ঘটনায় উদ্বেগ তৈরি হয়েছে। এতে হাসপাতালের মজুত ব্যবস্থাপনা, তদারকি ও জবাবদিহি নিয়েও প্রশ্ন উঠেছে।

খোঁজ নিয়ে জানা গেছে, শম্ভুগঞ্জের ওই বর্জ্য সংরক্ষণাগারে কয়েক বস্তা সিরিঞ্জ, ক্যানুলা, স্যালাইনসহ বিভিন্ন চিকিৎসাসামগ্রী পাওয়া গেছে। সামগ্রীগুলোর গায়ে লেখা মেয়াদ অনুযায়ী, কিছু ২০২৮ সাল পর্যন্ত এবং কিছু ২০৩১ সাল পর্যন্ত ব্যবহারযোগ্য। এরপরও কেন সেগুলো বর্জ্যের সঙ্গে হাসপাতালের বাইরে যাচ্ছে, তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।

বিজ্ঞাপন

বর্জ্য সংগ্রহ ও বাছাইয়ের কাজে যুক্ত শ্রমিক জুবেদা খাতুনের ভাষ্য, এ কাজে মোট ১১ জন শ্রমিক নিয়োজিত। তাদের মধ্যে চারজন মমেক হাসপাতাল থেকে বর্জ্য সংগ্রহ করেন। বাকি সাতজন শম্ভুগঞ্জের সংরক্ষণাগারে সেগুলো বাছাই করেন।

জুবেদা খাতুন বলেন, প্রতিদিন বর্জ্যের সঙ্গে নতুন সিরিঞ্জ, ক্যানুলা ও স্যালাইন আসে। এসব সামগ্রী আলাদা বস্তায় রাখা হয়। ১০ থেকে ১২ দিন পর তিন থেকে চার বস্তা জমলে সেগুলো হাসপাতালে ফেরত দেওয়া হয়। অবশিষ্ট সামগ্রী পাইকারি দরে বিক্রি করা হয় বলে দাবি করেন তিনি।

সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, প্রতিদিন মমেক হাসপাতাল থেকে ৩৫ থেকে ৪০ ভ্যানগাড়ি বর্জ্য সরানো হয়। এসব বর্জ্য থেকে প্রতি সপ্তাহে তিন থেকে কয়েক বস্তা অব্যবহৃত সিরিঞ্জ, ক্যানুলা, স্যালাইনসহ বিভিন্ন চিকিৎসাসামগ্রী পাওয়া যায় বলে সূত্রটি জানিয়েছে।

বিজ্ঞাপন

হাসপাতালের মজুত থেকে ওয়ার্ডে সরবরাহ, অব্যবহৃত সামগ্রী ফেরত নেওয়া এবং বর্জ্য হিসেবে নিষ্পত্তির প্রতিটি ধাপে হিসাব রাখার বিষয়টি গুরুত্বপূর্ণ। বর্জ্যের সঙ্গে ব্যবহারযোগ্য চিকিৎসাসামগ্রী বাইরে যাওয়ার অভিযোগের পর এসব ধাপে তদারকি ও হিসাব সংরক্ষণের ব্যবস্থা যথাযথভাবে অনুসরণ করা হচ্ছে কি না, তা খতিয়ে দেখার দাবি উঠেছে।

নগরের ভাটিকাশর এলাকার বাসিন্দা মনিরুল ইসলাম বলেন, হাসপাতালে চিকিৎসা নিতে এসে অনেক রোগীকে বাইরে থেকে বিভিন্ন সামগ্রী কিনতে হয়। এমন পরিস্থিতিতে অব্যবহৃত চিকিৎসাসামগ্রী বর্জ্যের সঙ্গে বাইরে চলে যাওয়ার বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করা দরকার। কোনো অনিয়ম থাকলে সংশ্লিষ্ট ব্যক্তিদের দায় নিতে হবে।

দুর্গন্ধে যে গলি এড়িয়ে চলতেন মানুষ, আজ সেখানে ফুলের সুবাস
নাগরিক সংগঠন ময়মনসিংহ মঞ্চের মুখ্য সমন্বয়ক ইমতিয়াজ আহমেদ তানসেন বলেন, হাসপাতালের অব্যবহৃত চিকিৎসাসামগ্রী কীভাবে বাইরে যাচ্ছে, তা খতিয়ে দেখা প্রয়োজন। এ ক্ষেত্রে কর্তৃপক্ষের দায় ও তদারকির বিষয়টিও তদন্তের আওতায় আনতে হবে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত।

এ বিষয়ে ঠিকাদার আশরাফুল ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি। হাসপাতালের উপপরিচালক ডা. মো. জাকিউল ইসলামের মোবাইল ফোনে কল করা হলেও তিনি সাড়া দেননি। পরে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠানো হলে তিনি সেটি দেখলেও উত্তর দেননি।

তবে হাসপাতালের সিনিয়র স্টোর কর্মকর্তা ডা. ঝন্টু সরকার বলেন, অব্যবহৃত সিরিঞ্জ, ক্যানুলা, স্যালাইনসহ চিকিৎসাসামগ্রী হাসপাতালের বাইরে যাওয়ার সুযোগ নেই। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, ছুটি শেষে সংশ্লিষ্ট ব্যক্তিদের ডেকে এ বিষয়ে জবাবদিহি চাওয়া হবে। হাসপাতালের বাইরে এসব সামগ্রী কীভাবে যাচ্ছে, তা তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত