ঘাটাইলে সেতু না থাকায় চরম দুর্ভোগে ১০ গ্রামের হাজারও মানুষ « বাংলাখবর প্রতিদিন

ঘাটাইলে সেতু না থাকায় চরম দুর্ভোগে ১০ গ্রামের হাজারও মানুষ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ অক্টোবর, ২০২৬ | ৯:৩৫
ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ অক্টোবর, ২০২৬ | ৯:৩৫
Link Copied!

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ধলাপাড়া ইউনিয়নের গাংগাইর ও দেওপাড়া ইউনিয়নের সরাসাক গ্রামের পাশ দিয়ে প্রবাহিত বংশাই নদীর উপর সেতু না থাকায় চরম দুর্ভোগে দুই ইউয়িনের ১০ গ্রামের কয়েক হাজার মানুষ। যাতায়াতের একমাত্র অবলম্বন একটি ছোট খেয়া নৌকা হওয়ায় প্রতিদিন যাতায়াত ও পণ্য পরিবহনে চরম বিপাকে পড়েছেন স্থানীয়রা।

সরেজমিনে দেখা যায়, উপজেলার ধলাপাড়া ও দেওপাড়া এ দুই ইউনিয়নের সরাসাক ও গাংগাইর গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া বংশাই নদীর পাশে সড়ক থাকলেও নদীটির উপর কোন সেতু নেই। ফলে দুই ইউনিয়নের গাংগাইর, সরাসাক, আমজানি, বাদেআমজানি, গোলাবাড়ি, ধলাপাড়া, মলাজানি, জুগিয়াটেংগর, নয়ারহাট, বর্গাসহ ১০টি গ্রামের মানুষকে ওই খেয়া নৌকার উপর ভরসা করে দৈনন্দিন জীবন যাত্রা চলে। নৌকার অপেক্ষায় ঘন্টার পর ঘন্টা এসব গ্রামের মানুষের অপেক্ষায় বসে থাকা প্রতিদিনের চিত্র। এক পাড়ে খেয়া নৌকায় যাত্রী পরিবহণ করে অন্য পারে নিয়ে আসতে প্রায় আধাঘন্টা সময় লাগে। কিন্তু যাত্রী ভর্তি না হওয়া পর্যন্ত এক পাড় থেকে অন্য পাড়ে নৌকাটি ছেড়ে যায় না। একারণে অপেক্ষার প্রহর গুনতে হয় অন্য পাড়ের যাত্রীদের।

জানাযায়, উপজেলার সরাসাক গ্রামে একটি মাধ্যমিক বিদ্যালয়, গাংগাইর গ্রামে সরকারি প্রাথমিক বিদ্যালয়, ধলাপাড়া এলাকায় একটি বড় বাজার, একটি কলেজ, একটি মাধ্যমিক বালক বিদ্যালয় ও একটি বালিকা বিদ্যালয় রয়েছে। ওই সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জীবনের ঝুঁকি নিয়ে বংশাই নদী পারাপার হয়ে প্রতিষ্ঠানে যেতে হয়। স্থানীয়রা জানায়, স্বাধীনতার পর থেকেই তারা বংশাই নদীর উপর একটি ব্রিজ নির্মাণের জন্য জনপ্রতিনিধিসহ বিভিন্ন স্থানে দাবি জানিয়ে আসছেন। অনেকেই প্রতিশ্রুতি দেন সেতু নির্মাণ করে দেয়ার। কিন্তু কাজের কাজ কিছুই হয় না। এ অঞ্চলের মানুষের টাঙ্গাইল জেলা সদরে যাতায়াত করতে হয় বিকল্প সড়কে ৪০ কিলোমিটার ঘুরে ঘাটাইল হয়ে। এতে সময়ের অপচয় হয় প্রায় দেড় ঘণ্টা। অথচ এই বংশাই নদীর উপর যদি একটি ব্রিজ নির্মাণ করা হতো তবে টাঙ্গাইল জেলা সদরে যেতে সময় লাগবে মাত্র ৪০ মিনিট। সেতু না থাকায় এতে ভোগান্তিতে পড়েছেন এসব গ্রামের কয়েক হাজার মানুষ।

বিজ্ঞাপন

গাংগাইর গ্রামের ফরিদ ড্রাইভার জানান, বর্ষার সময় সঠিক সময় খেয়া পাড় হতে না পারায় স্কুল-কলেজের শিক্ষার্থীরা সময় মতো ক্লাসে উপস্থিত হতে পারে না। শুকনো মৌসুমেও ঝুঁকি নিয়ে ছোট একটি নৌকা দিয়ে পার হতে হয়। বংশাই নদীর ওপর সেতু নির্মাণ জরুরি। সরাসাক গ্রামের নজরুল ইসলাম জানান, বিভিন্ন সময়ে জনপ্রতিনিধিরা প্রতিশ্রুতি দিলেও স্বাধীনতার ৫০ বছরেও বংশাই নদীতে সেতু নির্মিত হয় নাই। অথচ প্রতিদিন ১০ গ্রামের কয়েক হাজার মানুষকে এই নদী ওপর দিয়ে পারাপার হয়ে যাতায়াত করতে হয়। ঘাটাইল উপজেলা নির্বাহী অফিসার নূরী তাসমিন উর্মি জানান, উপজেলার গাংগাইর এলাকায় বংশাই নদীর উপর ব্রিজ না থাকায় স্থানীয়দের ভোগান্তির বিষয়টি তিনি অবগত নন। তবে সরেজমিনে পরিদর্শন করে জনগণের ভোগান্তি লাঘবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের আশ্বাস দেন তিনি।

বিজ্ঞাপন

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত