বিএসএফের ১৭ বছরের নির্যাতনের মোক্ষম জবাব দিতে শুরু করেছে বাংলাদেশ! « বাংলাখবর প্রতিদিন

বিএসএফের ১৭ বছরের নির্যাতনের মোক্ষম জবাব দিতে শুরু করেছে বাংলাদেশ!

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৬ অক্টোবর, ২০২৬ | ৭:৪০
ডেস্ক নিউজ
আপডেটঃ ২৬ অক্টোবর, ২০২৬ | ৭:৪০
Link Copied!

২৪-এর গণঅভ্যুত্থানের পর জন্ম নেয়া এক নতুন বাংলাদেশ, যেখানে সীমান্তে আগের মতো আধিপত্য দেখানোর দিন শেষ। দীর্ঘ ১৭ বছর ধরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের সীমাহীন নির্যাতন, সীমান্ত হত্যা আর অনৈতিক আগ্রাসনের শিকার হয়ে আসছিল এদেশের মানুষ।

কিন্তু, এখন সেই দিন বদলে গেছে। ওপাড় থেকে সামান্য উসকানি আসলেই এখন আর কেউ মুখ বুজে বসে থাকে না; বিজিবি আর স্থানীয় জনতা কাঁধে কাঁধ মিলিয়ে গড়ে তোলে তাৎক্ষণিক ও বজ্রকঠিন পাল্টা প্রতিরোধ। আধিপত্যের দিন ফুরিয়েছে, আর যেকোনো আগ্রাসনের মোক্ষম জবাব দিতে প্রস্তুত বাংলাদেশ।

পাটগ্রাম সীমান্তে পুরোনো ক্ষত

বিজ্ঞাপন

আর এই পরিবর্তনের বাস্তব চিত্র যেন ফুটে ওঠে পেছনের পাতায়। লালমনিরহাটের পাটগ্রামের দহগ্রাম-আঙ্গরপোতা ও তিনবিঘা করিডোর এলাকা, যেখানে বসবাসকারী মানুষের জীবনসংগ্রাম আর সীমান্ত আগ্রাসনের শিকার হওয়ার ইতিহাস বেশ পুরোনো।

বছরের পর বছর ধরে এই অঞ্চলের সাধারণ কৃষকদের ওপর বিএসএফের হেনস্থা, বিনা কারণে মারধর এবং সীমান্ত আইন লঙ্ঘনের ঘটনা যেন নিত্যদিনের রুটিনে পরিণত হয়েছিল। অতীতে এসব ঘটনার প্রতিবাদ কেবল কাগজে-কলমে সীমাবদ্ধ থাকলেও, ফয়সালা মেলেনি কখনোই।

ভ্যানচালককে মারধর ও পতাকা বৈঠক

বিজ্ঞাপন

ঘটনার সূত্রপাত গত মঙ্গলবার (২০ অক্টোবর)। পাটগ্রামের তিনবিঘা করিডোর দিয়ে পারাপারের সময় এক গরিব বাংলাদেশি ভ্যানচালককে পৈশাচিক কায়দায় মারধর করে বিএসএফের এক সদস্য। প্রতিবাদের মুখে বুধবার (২১ অক্টোবর) বিজিবি ও বিএসএফের পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে ভারতীয় বাহিনী দুঃখ প্রকাশ করে মুচলেকা দিলেও, সেই ক্ষতের কালি শুকাতে না শুকাতেই আবারও পুরোনো রূপে ফেরে বিএসএফ।

বামনদল সীমান্তে নতুন উত্তেজনা

এই অবস্থায়, শনিবার (২৪ অক্টোবর) বিকেলে, বুড়িমারী ইউনিয়নের বামনদল সীমান্তে ঘটে আরেক ঘটনা। ৮৩৭/৪-এস পিলারের কাছাকাছি এলাকায় যখন কৃষকরা নিজেদের জমিতে শান্তিতে কাজ করছিলেন, ঠিক তখনই আন্তর্জাতিক সব আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বাংলাদেশের প্রায় ১০০ গজ ভেতরে ঢুকে পড়ে বিএসএফ। উদ্দেশ্য ছিল কৃষকদের ওপর চড়াও হওয়া।

কিন্তু দিন বদলে গেছে। পিছু হটার পাত্র নন লালমনিরহাটের এই সাহসী মানুষেরা। লাঠিসোটা হাতে একজোট হয়ে তারা তেড়ে যান বিএসএফের দিকে। দিশেহারা হয়ে বিএসএফ পরপর সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করলে রণক্ষেত্রে পরিণত হয় পুরো সীমান্ত এলাকা।

তারপর অস্ত্র হাতে পিছু হটে ভারতের বিএসএফ। ভাইরাল ভিডিও বার্তায় কড়া হুঁশিয়ারি

আর এখানেই দৃশ্যপটে এসেছে সেই নতুন বাংলাদেশ, যারা চোখে চোখ রেখে কথা বলতে জানে। ওপাড় থেকে যদি একটি গুলিও আসে, তবে এদেশের প্রশাসন আর স্থানীয় জনতা এক সুতোয় গেঁথে এক মুহূর্তের জন্যও দেরি করে না, বজ্রকঠিন হাতে ঝাঁপিয়ে পড়ে মাতৃভূমিকে রক্ষা করতে।

এরই প্রতিফলন দেখা গেল সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া বিজিবির সেই চাঞ্চল্যকর ভিডিও বার্তায়। বিজিবি সদস্য সরাসরি বিএসএফের চোখের দিকে তাকিয়ে শুনিয়ে দিয়েছেন কড়া সত্য।

এরপরই আসে সেই ঐতিহাসিক হুঁশিয়ারি, যা কাঁপিয়ে দিয়েছে প্রতিপক্ষকে।

চোখে চোখ রেখে কথা বলে বাংলাদেশ জানিয়ে দিল, সীমান্তে আধিপত্যের দিন শেষ। সার্বভৌমত্বের প্রশ্নে আর কোনো ছাড় নয়, দেশের এক ইঞ্চি মাটিতেও আঘাত হানলে তার জবাব দিতে প্রস্তুত বাংলার মাটি ও মানুষ।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত