হরমুজ প্রণালিতে জাহাজে আগুন « বাংলাখবর প্রতিদিন

হরমুজ প্রণালিতে জাহাজে আগুন

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ অক্টোবর, ২০২৬ | ২:১৯
ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ অক্টোবর, ২০২৬ | ২:১৯
Link Copied!

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের উত্তেজনার মধ্যে হরমুজ প্রণালিতে একটি জাহাজে আগুন লাগার খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ব্রিটিশ সামুদ্রিক নিরাপত্তা সংস্থা ইউকেএমটিও এ তথ্য জানিয়েছে। তবে আগুন লাগার কারণ কিংবা হতাহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি। খবর আরব নিউজের

ইউকেএমটিও জানায়, অন্য একটি জাহাজের ক্যাপ্টেনের কাছ থেকে তারা আগুন লাগার খবর পেয়েছে। ওমানের খাসাব উপকূল থেকে প্রায় ৯ নটিক্যাল মাইল বা ১৭ কিলোমিটার উত্তরে জাহাজটিকে দেখা গেছে। খাসাব হরমুজ প্রণালির কাছেই অবস্থিত।

বিশ্বের জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি দিয়ে বিপুল পরিমাণ অপরিশোধিত তেল ও প্রাকৃতিক গ্যাস পরিবহণ করা হয়। ফলে এ অঞ্চলে কোনো জাহাজে হামলা বা দুর্ঘটনা ঘটলে আন্তর্জাতিক জ্বালানি বাজারে তার প্রভাব পড়তে পারে।

বিজ্ঞাপন

চলতি বছরের ফেব্রুয়ারিতে মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর থেকে হরমুজ প্রণালির ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে ইরান। অনুমতি ছাড়া এ নৌপথ দিয়ে চলাচলের অভিযোগে দেশটি বেশ কয়েকটি জাহাজে হামলাও চালিয়েছে।

এর জবাবে যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোতে পালটা অবরোধ আরোপ করেছে।

হরমুজ প্রণালিতে জাহাজে আগুন লাগার সর্বশেষ ঘটনাটি এমন এক সময়ে ঘটল, যখন গুরুত্বপূর্ণ এই নৌপথের নিয়ন্ত্রণ নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা অব্যাহত রয়েছে। তবে জাহাজটির পরিচয়, আগুন লাগার প্রকৃত কারণ এবং ঘটনার সঙ্গে চলমান সংঘাতের কোনো যোগসূত্র রয়েছে কি না, তা এখনো স্পষ্ট নয়।

বিজ্ঞাপন

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত