বাসায় ফেরার বার্তা দিয়েও ফেরেননি তাহসিফ, পরদিন মিলল লাশ « বাংলাখবর প্রতিদিন

বাসায় ফেরার বার্তা দিয়েও ফেরেননি তাহসিফ, পরদিন মিলল লাশ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ অক্টোবর, ২০২৬ | ৫:৩২
ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ অক্টোবর, ২০২৬ | ৫:৩২
Link Copied!

রাজধানীর উত্তরায় বাসা থেকে বের হওয়ার পর নিখোজ হওয়া বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সাউরির লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার বিকেলে তুরাগ নদের রাজাবাড়ী ঘাট এলাকা থেকে তার ভাসমান লাশ উদ্ধার করে টঙ্গী নৌ পুলিশ ফাড়ি। তবে তার মৃত্যুর কারণ এখনো জানা যায়নি। এ ঘটনায় তার ব্যবহৃত মোটরসাইকেলটিরও খোজ পাওয়া যায়নি।

পরিবারের সদস্যদের বরাতে জানা যায়, মঙ্গলবার দিনভর মায়ের সঙ্গে কেনাকাটা করেছিলেন তাহসিফ। বাবার জন্যও কিছু জিনিস কিনেছিলেন। সন্ধ্যার পর বন্ধুস্থানীয় ছোট ভাই দ্বীপের ডাকে বাসা থেকে বের হন তিনি। রাতে মাকে মুঠোফোনে বার্তা পাঠিয়ে বাসায় ফেরার কথা জানান। কিন্তু এরপর আর ফেরেননি।

তাহসিফের বাবা এনায়েতুল করিম জানান, মঙ্গলবার সন্ধ্যার পর দ্বীপ তাদের বাসার নিচে এসে তাহসিফকে ডাকেন। তার সঙ্গে কথা বলে ফিরে আসার কথা জানিয়ে বাসা থেকে বের হন তাহসিফ। পরে ছেলে বাসায় না ফেরায় তাঁর মা একাধিকবার ফোন করেন, কিন্তু যোগাযোগ করতে পারেননি।

বিজ্ঞাপন

রাত ১টা ৩৫ মিনিটের দিকে মায়ের মুঠোফোনে বার্তা পাঠিয়ে তাহসিফ জানান, তিনি বাসায় ফিরছেন। তবে এরপরও তিনি বাসায় না ফেরায় পরিবারের সদস্যরা তার খোজ করতে থাকেন। বুধবার দুপুরে এনায়েতুল করিম তুরাগ থানায় গিয়ে ছেলের বিষয়ে খোজ নেন। পরে বিকেল সোয়া পাচটার দিকে উত্তরখান থানা থেকে তাকে ফোন করে লাশ উদ্ধারের খবর জানানো হয়।

তাহসিফের বাবা জানান, যেখান থেকে তার ছেলের লাশ উদ্ধার করা হয়েছে, সেই এলাকায় তাহসিফ যেতেন বলে তাদের জানা নেই। তাহসিফ দুই ভাই ও এক বোনের মধ্যে সবার বড় ছিলেন। তার ব্যবহৃত মোটরসাইকেলটি এখনো পাওয়া যায়নি। পরিবারের এক স্বজনের ভাষ্য অনুযায়ী, মঙ্গলবার বাসা থেকে বের হওয়ার সময় মোটরসাইকেলটি সঙ্গে নিয়েছিলেন তিনি।

ওই স্বজন জানান, তাহসিফের মোটরসাইকেলের বিষয়ে পুলিশকে তথ্য ও ছবি দেওয়া হয়েছে। পরিবারের সদস্যরা দ্বীপের সঙ্গেও কথা বলেছেন। তাদের ভাষ্য অনুযায়ী, দ্বীপ জানিয়েছেন, মঙ্গলবার রাতে তারা একসঙ্গে খাওয়াদাওয়া করেছিলেন। পরে তাহসিফকে তার বাসার এলাকার কাছে রেখে দ্বীপ ফিরে যান। তবে তাহসিফের সঙ্গে শেষ পর্যন্ত কী ঘটেছিল, তা এখনো স্পষ্ট নয়।

বিজ্ঞাপন

তাহসিফ সাউরি আগে বাংলাদেশ বিমানবাহিনীতে ফ্লাইট লেফটেন্যান্ট পদে কর্মরত ছিলেন। পরে তার চাকরি চলে যায় বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা। তার বাবা এনায়েতুল করিমের ভাষ্য অনুযায়ী, চাকরি চলে যাওয়ার কারণ হিসেবে ‘শৃঙ্খলাজনিত’ বিষয় উল্লেখ করা হয়েছিল। এরপর তাহসিফ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও নেত্র নিউজে কাজ করেন।

ছেলের স্বভাব সম্পর্কে এনায়েতুল করিম বলেন, তাহসিফ ছিলেন ভদ্র ও সামাজিক প্রকৃতির। সিনিয়র-জুনিয়র সবার সঙ্গে তার ভালো সম্পর্ক ছিল। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। উত্তরখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান জানান, তারা এখনো কোনো অভিযোগ পাননি। বিষয়টি নৌ পুলিশ দেখছে।

টঙ্গী নৌ পুলিশ ফাড়ির পরিদর্শক ফিরোজ উদ্দিন বলেন, ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট সব বিষয় খতিয়ে দেখা হচ্ছে।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত