রাহুল গান্ধীর নেতৃত্বে ইন্ডিয়া জোটের দিল্লি পদযাত্রা, পাল্টা র‍্যালি বিজেপির « বাংলাখবর প্রতিদিন

রাহুল গান্ধীর নেতৃত্বে ইন্ডিয়া জোটের দিল্লি পদযাত্রা, পাল্টা র‍্যালি বিজেপির

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ নভেম্বর, ২০২৬ | ৩:০৫
ডেস্ক নিউজ
আপডেটঃ ১ নভেম্বর, ২০২৬ | ৩:০৫
Link Copied!

ভারতে ভোটার তালিকায় অনিয়মের অভিযোগে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে সোনিয়া গান্ধী, রাহুল গান্ধীসহ একাধিক শীর্ষ নেতারা বিক্ষোভে নেমেছেন। এদিকে দিল্লিতে পাল্টাপাল্টি পদযাত্রা ও সমাবেশ করছে বিরোধী ইন্ডিয়া জোট ও শাসক দল বিজেপি।

gnewsদৈনিক ইত্তেফাকের সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
রোববার (১ নভেম্বর) এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

অধিবেশন চলাকালে প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে ১৩ কোটি ২০ লাখ ভোটার বাদ দেওয়া ও নির্বাচনী প্রক্রিয়া প্রভাবিত করার অভিযোগ এনে প্রস্তাব পাস করে ইন্ডিয়া জোট। রামলীলা ময়দানে আয়োজিত সংবাদের কেন্দ্রস্থলে পৌঁছাতে কংগ্রেস, সমাজবাদী পার্টি ও আরজেডির নেতা-কর্মীদের পাশাপাশি মূল ভূমিকা রাখছেন বামপন্থীরা।

বিজ্ঞাপন

কংগ্রেসের সাধারণ সম্পাদক কে সি ভেনুগোপাল এই আন্দোলনকে ‘চলো দিল্লি, ভোট বাঁচাও, দেশ বাঁচাও’ আখ্যা দিয়ে বলেন, ‘১৩ কোটি নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। রাজ্যের পর রাজ্যে ভোটার তালিকায় ব্যাপক জালিয়াতি চলছে।’ রাহুল গান্ধী সম্পর্কে তিনি যোগ করেন, তিনি ‘ভয়হীনভাবে প্রশ্ন তুলছেন’ এবং ক্ষমতাবানদের ‘জবাবদিহি করছেন’।

আইনশৃঙ্খলা রক্ষায় রামলীলা ময়দান ও আশপাশের এলাকায় ১০ হাজার পুলিশ, সিআরপিএফ ও র‍্যাপিড অ্যাকশন ফোর্স মোতায়েন করা হয়েছে। ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা রোহিত রাজবীর বলেন, ‘আমরা ২০০ থেকে ২৫০টি সিসিটিভি ক্যামেরা দিয়ে পুরো এলাকা কভার করেছি। আয়োজকদের নিজস্ব কন্ট্রোল রুম রয়েছে এবং আমরা এই পুরো এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে একসঙ্গে কাজ করছি।’

সাংবাদিক ও সাবেক আপ নেতা আশুতোষ এনডিটিভিকে বলেন, ‘যেকোনো ধরনের প্রতিবাদের বিরুদ্ধে আমাদের কোনো সমস্যা নেই। সত্যগ্রহ প্রদর্শন ও শান্তিপূর্ণ প্রতিবাদের কারণেই ভারত স্বাধীনতা পেয়েছে।’ তিনি আরও যোগ করেন, ‘আমি সবসময় এর পক্ষে ছিলাম। বিক্ষোভ অবশ্যই শান্তিপূর্ণ ও সহিংসতাহীন হতে হবে। হিংসাত্মক কোনো প্রতিবাদ গণতন্ত্রের অংশ নয়।’

বিজ্ঞাপন

বিরোধী দলের এই আন্দোলনকে ‘মেলোড্রামা’ ও ‘বোকামি’ আখ্যা দিয়ে কেন্দ্রীয় মন্ত্রী জে পি নাড্ডা বলেন, ‘এটি নৈরাজ্য সৃষ্টির এক ষড়যন্ত্র। তাদের রাজনৈতিক মডেল কী? জনগণ এই নাটকটি জানে, এই সমাবেশটি একটি রাজনৈতিক নাটক।’

ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ ডিপকে তৃণমূল প্রধান মমতা ব্যানার্জির সঙ্গে দেখা করে তাদের আন্দোলনে সমর্থনের জন্য ধন্যবাদ জানান। তিনি বলেন, ‘দিদিকে ধন্যবাদ জানাতে এসেছিলাম কারণ যেভাবে তিনি আমাদের প্রথম যন্তর মন্তর আন্দোলনকে সমর্থন করেছিলেন, তিনি সবসময় তরুণদের আন্দোলনের সঙ্গে দৃঢ়ভাবে ছিলেন। যখন সৌরভ ও আশুতোষকে দিল্লি পুলিশ গ্রেপ্তার করেছিল, তখনও দিদি আমাদের সঙ্গে দৃঢ়ভাবে দাঁড়িয়েছিলেন।’

অন্যদিকে ১৯৮৪ সালের শিখবিদ্বেষী দাঙ্গায় নিহতদের স্মরণে পশ্চিম দিল্লিতে হরি নগর বাস ডিপো থেকে তিলক নগর মেট্রো স্টেশন পর্যন্ত পৃথক পদযাত্রা করছে বিজেপি। এতে অংশ নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী, দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা, হর্ষ মালহোত্রা, এইচ এস ফুলকা, মঞ্জিন্দর সিং সিরসা এবং সংসদ সদস্য বাঁশুরি স্বরাজ কংগ্রেসকে নিশানা করেছেন।

উৎসবের মৌসুমে কেন্দ্রীয় দিল্লির পাইকারি বাজারে ব্যবসা ব্যাহত হওয়ার শঙ্কায় রয়েছেন ব্যবসায়ীরা। অটোমোটিভ পার্টস মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি বিনয় নারং বলেন, ‘আমরা কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নই, আবার গণতান্ত্রিক প্রতিবাদের বিরুদ্ধেও নই। তবে সময় ও স্থান সম্পূর্ণ ভুল।’ তিনি জানান, আশপাশের চাঁদনি চক, সদর বাজার, দরিয়াগঞ্জ ও কাশ্মীরি গেটের ব্যবসায়ীরা এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

সংগঠনের সহ-সভাপতি রবীন্দ্র সিং কোহলি বলেন, ‘সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে দিনমজুর, কুলিরা, যারা পরিবারকে খাওয়ানোর জন্য দৈনিক ২০০-৩০০ রুপি উপার্জনের ওপর নির্ভর করে।’ এছাড়া সাধারণ সম্পাদক ধর্মপাল রত্র ব্যবসায়ীদের ২ হাজার কোটি রুপির বেশি লোকসানের শঙ্কার কথা জানান।

ব্যবসায়ীদের উদ্বেগ প্রত্যাখ্যান করে রাহুল গান্ধী অংশগ্রহণকারীদের কেনাকাটা করার আহ্বান জানিয়ে বলেন, ‘প্রতিবাদ করুন, পদযাত্রা করুন, সমাবেশ করুন এবং এর পাশাপাশি কিছুটা কেনাকাটাও করুন। এতে ব্যবসায়ীরা উপকৃত হবেন।’ তিনি আরও যোগ করেন, ‘আমি জানি সমাবেশে ব্যবসায়ীদের কোনো ক্ষতি হবে না। বিজেপি ভীত, তাই তারা গুজব ছড়াচ্ছে।’

সূত্র: এনডিটিভি

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত