ছোট ভাই হত্যা মামলায় বড় ভাই গ্রেফতার « বাংলাখবর প্রতিদিন

ছোট ভাই হত্যা মামলায় বড় ভাই গ্রেফতার

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ নভেম্বর, ২০২৬ | ৭:৫৫
ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ নভেম্বর, ২০২৬ | ৭:৫৫
Link Copied!

দিনাজপুরের বিরামপুরে আবাদি জমিতে ময়লা ফেলা নিয়ে বিরোধের জেরে ছোট ভাই মুকুল হোসেনকে পিটিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি বড় ভাই এ টি এম শামসুজ্জামানকে (৩৮) গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৩।

মঙ্গলবার (৩ নভেম্বর) সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় এসআরবি-১৩।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার দিবাগত রাত ১২টা ৪৫ মিনিটে রংপুর মহানগরীর কোতোয়ালি থানাধীন উত্তম স্কুল অ্যান্ড কলেজ মোড়ে চেকপোস্ট বসিয়ে পঞ্চগড় থেকে ঢাকাগামী একটি বাসে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

বিজ্ঞাপন

গ্রেফতার এ টি এম শামসুজ্জামান বিরামপুর উপজেলার কৃষ্ণচাঁদপুর গ্রামের মৃত মনির উদ্দিনের ছেলে। তিনি পলিপ্রয়াগপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

মামলার এজাহার সূত্রে জানা যায়, জমি নিয়ে মুকুল হোসেনের সঙ্গে তার ভাইদের আগে থেকেই বিরোধ ছিল। পলিপ্রয়াগপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে একটি জমি বর্গা নিয়ে চাষাবাদ করতেন মুকুল। অভিযোগ রয়েছে, একই বিদ্যালয়ের সহকারী শিক্ষক তার মেজো ভাই এ টি এম শামসুজ্জামান শিক্ষার্থীদের টিফিনের উচ্ছিষ্ট, ছেঁড়া কাগজ ও ময়লা-আবর্জনা মুকুলের ধানখেতে ফেলতেন। এতে ফসলের ক্ষতি হওয়ায় গত ৫ অক্টোবর বিষয়টি জানাতে মুকুল বিদ্যালয়ে যান। এ সময় শামসুজ্জামানের সঙ্গে মুকুল ও তার স্ত্রীর বাগ্‌বিতণ্ডা হয়।

পরে শামসুজ্জামান বিষয়টি তার বড় ভাই দেলোয়ার হোসেনসহ পরিবারের অন্য সদস্যদের জানান। এতে তারা মুকুলের ওপর ক্ষিপ্ত হন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞাপন

এজাহারে আরও বলা হয়, ওই দিন রাতে বাজার থেকে স্ত্রী মাহমুদাকে নিয়ে বাড়ি ফেরার পথে এ টি এম শামসুজ্জামানসহ পরিবারের অন্য সদস্যরা সংঘবদ্ধ হয়ে মুকুলকে বেধড়ক মারধর করেন। এ সময় তার স্ত্রীকেও মারধর করা হয়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় মুকুলকে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত ৯টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে গত ৬ অক্টোবর বিরামপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটির গুরুত্ব বিবেচনায় আসামিদের গ্রেফতারে গোয়েন্দা নজরদারি জোরদার করে এসআরবি-১৩।

এরই ধারাবাহিকতায় এসআরবি-১৩-এর সিপিসি-১, দিনাজপুর ক্যাম্প ও সিপিএসসি, রংপুরের একটি যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মামলার প্রধান আসামিকে গ্রেফতার করে।

এসআরবি-১৩-এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেফতার আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

বিষয়ঃ barta24.com

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত