সন্তানসহ ৩ দিন ধরে নিখোঁজ গৃহবধূ, থানায় অভিযোগ দুই পরিবারের « বাংলাখবর প্রতিদিন

সন্তানসহ ৩ দিন ধরে নিখোঁজ গৃহবধূ, থানায় অভিযোগ দুই পরিবারের

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ নভেম্বর, ২০২৬ | ১১:৪২
ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ নভেম্বর, ২০২৬ | ১১:৪২
Link Copied!

টাঙ্গাইলের সখীপুরে চার মাসের শিশুকন্যাকে নিয়ে তিন দিন ধরে নিখোঁজ লিজা আক্তার(১৯) নামে এক গৃহবধূ। গত ১ নভেম্বর সকাল থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও মা ও শিশুর সন্ধান না পেয়ে উদ্বিগ্ন দুই পরিবার।

এ ঘটনায় গৃহবধূর শ্বশুরবাড়ি ও বাবার বাড়ির পক্ষ থেকে সখীপুর থানায় পৃথক লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। লিজা উপজেলার কালিয়ানপাড়া গ্রামের আল-আমিনের স্ত্রী।

পরিবারের অভিযোগ, নিখোঁজ হওয়ার সময় লিজা স্বর্ণের চেইন ও নগদ ৫০ হাজার টাকা সঙ্গে নিয়ে গেছেন।

বিজ্ঞাপন

লিখিত অভিযোগে ওই গৃহবধূর শাশুড়ি সাজেদা আক্তার উল্লেখ করেন, ৩১ অক্টোবর রাতে পরিবারের সবাই খাওয়া-দাওয়া শেষে ঘুমিয়ে পড়েন। পরদিন সকালে নাতনিকে নিতে ঘরের সামনে গিয়ে তিনি দেখতে পান, ঘরের জিনিসপত্র এলোমেলো অবস্থায় পড়ে আছে। পরে ঘরে লিজা ও তার শিশুকন্যাকে পাওয়া যায়নি।

নিখোঁজ গৃহবধূর স্বামী আল-আমিন বলেন, আমি একজন গাড়িচালক। গাড়ি চালানোর সুবাদে বেশিরভাগ সময়ই বাড়ির বাইরে থাকতে হয়। ঘটনার দিন রাতেও আমি বাড়িতে ছিলাম না। এ ঘটনায় আমরা থানায় লিখিত অভিযোগ দিয়েছি। আমি আমার স্ত্রী ও সন্তানকে ফিরে পেতে চাই।

অন্যদিকে লিজার বাবা লেবু মিয়া অভিযোগ করেন, আমার মেয়েকে ওই পরিবার খুব অত্যাচার করত। নিখোঁজ হওয়ার আগের দিনও তার স্বামী তাকে মারধর করেছে। তিন দিন হয়ে গেল, আমার মেয়ে ও নাতনির কোনো খোঁজ পাচ্ছি না। আমি আমার মেয়ের সন্ধান চাই।

বিজ্ঞাপন

এ বিষয়ে জানতে চাইলে সখীপুর থানার ওসি (তদন্ত) আজহারুল ইসলাম বলেন, ‘গৃহবধূ ও তার শিশুসন্তানের নিখোঁজের ঘটনায় থানায় অভিযোগ পাওয়া গেছে। তাদের উদ্ধারে পুলিশ গুরুত্বসহকারে কাজ করছে। প্রয়োজনীয় তদন্ত ও অনুসন্ধান অব্যাহত রয়েছে।

বিষয়ঃ kalbela.com

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত