রোববার থেকে পুরোদমে উৎপাদনে ফিরছে পোশাকশিল্প « বাংলাখবর প্রতিদিন

রোববার থেকে পুরোদমে উৎপাদনে ফিরছে পোশাকশিল্প

ডেস্ক নিউজ
আপডেটঃ ৭ নভেম্বর, ২০২৬ | ১০:৩৪
ডেস্ক নিউজ
আপডেটঃ ৭ নভেম্বর, ২০২৬ | ১০:৩৪
Link Copied!

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ ও উৎপাদন ব্যাঘাত কাটিয়ে স্বাভাবিক হচ্ছে দেশের তৈরি পোশাকশিল্প। আগামীকাল রোববার (৮ নভেম্বর) থেকে অধিকাংশ কারখানায় পুরোদমে উৎপাদন শুরুর প্রস্তুতি নিয়েছেন মালিকেরা। ওই দিন শ্রমিকদের অক্টোবর মাসের বেতন পরিশোধের কথা রয়েছে। এতে শ্রমিকদের অসন্তোষ আরও কমবে বলে আশা করছেন তারা।

শুক্রবার (৬ নভেম্বর) সাভার, আশুলিয়া, গাজীপুর, মিরপুর ও নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে পরিস্থিতির উন্নতি হয়েছে। সাভার ও আশুলিয়ার ৮৮টি পোশাক কারখানা চালু ছিল। এসব কারখানায় শ্রমিকেরা শান্তিপূর্ণভাবে কাজে যোগ দেন। কমেছে সড়কে বিক্ষোভ ও উত্তেজনাও।
শিল্পাঞ্চল পুলিশ জানায়, বুধবার (৪ নভেম্বর) শ্রমিক অসন্তোষের কারণে আশুলিয়া, গাজীপুর ও নারায়ণগঞ্জের প্রায় ১৩০টি কারখানায় উৎপাদন বন্ধ ছিল। এর মধ্যে সাভার ও আশুলিয়ায় ৭০টি, গাজীপুরে ৫০টি এবং নারায়ণগঞ্জে আটটি কারখানা রয়েছে।

শিল্পমালিকদের আশা, শনিবার সরকারি ছুটির পর রোববার থেকে কারখানাগুলোতে উৎপাদন পুরোপুরি স্বাভাবিক হবে। কয়েক দিনের অস্থিরতায় উৎপাদন ও পণ্য সরবরাহে যে ক্ষতি হয়েছে, তা পুষিয়ে নিতে সর্বোচ্চ উৎপাদনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
এদিকে দুই সপ্তাহ ধরে চলা শ্রমিক অসন্তোষের অন্যতম কারণ ছিল মজুরি বৃদ্ধি। শ্রমিকেরা ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবি জানিয়ে আসছেন। গত বুধবার নতুন মজুরি বোর্ডের প্রথম সভায় আগামী ডিসেম্বরের মধ্যে নতুন মজুরিকাঠামো কার্যকরের বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। জানুয়ারি থেকে নতুন কাঠামোয় বেতন পাওয়ার কথা শ্রমিকদের।
বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইনবিষয়ক সম্পাদক খাইরুল মামুন মিন্টু বলেন, মজুরি বোর্ড গঠন হওয়ায় শ্রমিকদের দাবি আলোচনার মাধ্যমে সমাধানের সুযোগ তৈরি হয়েছে। তবে শ্রমিকদের নিরাপত্তা ও স্বাভাবিক কর্মপরিবেশ নিশ্চিত করতে হবে।

বিজ্ঞাপন

বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান বাবু বলেন, পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও পুরোপুরি স্বাভাবিক হতে আরও সময় প্রয়োজন। মালিকদের আশঙ্কা, নির্ধারিত সময়ে বিদেশি ক্রেতাদের পণ্য সরবরাহ করতে না পারলে রফতানি আদেশ হারানোর ঝুঁকি তৈরি হতে পারে।

বিজ্ঞাপন

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত