মুমিন-তামিমের রেকর্ডে, বাংলাদেশ রেকর্ড গড়া জয়ে সেমিফাইনালে « বাংলাখবর প্রতিদিন

মুমিন-তামিমের রেকর্ডে, বাংলাদেশ রেকর্ড গড়া জয়ে সেমিফাইনালে

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ নভেম্বর, ২০২৬ | ৮:১৯
ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ নভেম্বর, ২০২৬ | ৮:১৯
Link Copied!

বাংলাদেশের যুব ওয়ানডে ইতিহাসে ব্যক্তিগত সর্বোচ্চ রানের নতুন মালিক হলেন আহসান আল মুমিন। অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে মালয়েশিয়ার বিপক্ষে ১৫২ রানের অপরাজিত ইনিংস খেলে প্রায় ১১ বছর আগের পিনাক ঘোষের রেকর্ড ভেঙেছেন তিনি। তার অসাধারণ ব্যাটিংয়েই মালয়েশিয়ার বিপক্ষে রেকর্ড জয়ে সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। 

সোমবার ওমানের আল আমিরাত ক্রিকেট গ্রাউন্ডে যুব এশিয়া কাপের ‘বি’ গ্রুপের বাঁচা-মরার ম্যাচে বাংলাদেশের করা ৩০৩ রানের জবাবে স্রেফ ৯৮ রানেই গুটিয়ে যায় মালয়েশিয়ার ইনিংস। যুব ওয়ানডেতে রানের ব্যবধানে এটিই বাংলাদেশের সবচেয়ে বড় জয়ের রেকর্ড।

এর আগে ২০১৩ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাওয়া ১৯৮ রানের জয় ছিল এই তালিকার শীর্ষে। 

বিজ্ঞাপন

এই জয়ে তিন ম্যাচে দুই জয়ে গ্রুপ রানার্স-আপ হিসেবে শেষ চারের টিকিট নিশ্চিত করলো বাংলাদেশ। সেমিফাইনালে তাদের সম্ভাব্য প্রতিপক্ষ ‘এ’ গ্রুপের সেরা দল ভারত অথবা পাকিস্তান।

বাংলাদেশের হয়ে এদিন ১৩৩ বল মোকাবিলা করে ১০টি চার ও ৬টি ছক্কায় ইনিংসটি সাজান মুমিন। এর আগে ২০১৫ সালে ডারবানে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজে ১৫০ রান করেছিলেন পিনাক। ১৪১ বলের সেই ইনিংসে ছিল ২১টি চার ও একটি ছক্কা।

একই দিনে বল হাতে নতুন ইতিহাস গড়েছেন তাফিউল আলম তামিম। বাংলাদেশের প্রথম বোলার হিসেবে যুব ওয়ানডেতে ১৮ রান খরচায় নিয়েছেন ৭ উইকেট। এর আগে ২০১৫ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ১৯ রানে ৬ উইকেট নিয়ে আগের রেকর্ডটি গড়েছিলেন স্পিনার সঞ্জিত সাহা।

বিজ্ঞাপন

রান তাড়ায় পাওয়ার প্লেতেই ৫ উইকেট হারায় মালয়েশিয়া। এরপর ৮১ বলে ৫০ রান করা নাগিনেশ্বরন সাথনাকুমারান কিছুটা প্রতিরোধ তৈরি করলেও শেষ পর্যন্ত সেটা শুধু ব্যবধান কমিয়েছে। তামিমের ৭ উইকেটের সঙ্গে রুবাই ইসলাম রিজন নেন ২টি উইকেট।

এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতেই বিপাকে পড়ে বাংলাদেশ। দুই ওপেনারকে দ্রুত হারানোর পর পঞ্চম ওভারে উইকেটে আসেন মুমিন। এরপর একদিকে উইকেট পড়তে থাকলেও অন্য প্রান্তে অবিচল ছিলেন তিনি। মাত্র ৪৯ বলে পূর্ণ করেন ব্যক্তিগত অর্ধশতক।

মুমিনের সঙ্গে সপ্তম উইকেটে ৭৯ রান যোগ করেন রবিউল হাসান অনিক। ৪৮ বলে ৪৫ রান করে এই জুটিতে বড় অবদান রাখেন অনিক। তবে তার বিদায়ের পর আবারও চাপে পড়ে বাংলাদেশ। রুবাই ইসলাম রিজনও বেশিক্ষণ টিকতে পারেননি। ২২৪ রানে অষ্টম উইকেট হারানোর পর দলের ইনিংস আরও বড় করার দায়িত্ব একাই কাঁধে তুলে নেন মুমিন।

শেষ পর্যন্ত রুবাইয়ের বিদায়ের পর আর কোনো উইকেট পড়তে দেননি তিনি। অষ্টম উইকেটে অবিচ্ছিন্ন ৭৯ রানের জুটি গড়েন মুমিন ও পরের ব্যাটার। এই জুটিতে ৬৮ রানই আসে মুমিনের ব্যাট থেকে।

আউলগা গুনাওয়ানের বলে ছক্কা হাঁকিয়ে ১০২ বলে তিন অঙ্কের ঘরে পৌঁছান বাংলাদেশের সহ-অধিনায়ক। পরের বলেও ছক্কা মেরে সেঞ্চুরি উদযাপনকে আরও স্মরণীয় করে রাখেন তিনি। এরপরও থামেননি; শেষ ওভারের পঞ্চম বলে তিন রান নিয়ে পিনাকের রেকর্ড ছাড়িয়ে যান।

বিষয়ঃ jagonews24.com

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত