আ.লীগের প্রতি সামান্য সহানুভূতি দেখালেও জনতার প্রতিরোধের হুঁশিয়ারি রাশেদের « বাংলাখবর প্রতিদিন

আ.লীগের প্রতি সামান্য সহানুভূতি দেখালেও জনতার প্রতিরোধের হুঁশিয়ারি রাশেদের

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ নভেম্বর, ২০২৬ | ২:৪৯
ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ নভেম্বর, ২০২৬ | ২:৪৯
Link Copied!

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিষয়ে যে ন্যূনতম দরদ দেখাবে, তার বিরুদ্ধেও জনতার প্রতিরোধ গড়ে তোলার বিকল্প নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।

রোববার (১৫ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ কথা বলেন।

ফেসবুক পোস্টে রাশেদ খাঁন বলেন, রাজাকার-আলবদরের বাচ্চারা, যারা বাংলাদেশের জন্ম চায়নি, ওরা বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার দায়িত্ব নেবে, এমনটা যারা বিশ্বাস করেন, তারা বোকার স্বর্গে বসবাস করছেন। বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় এই দেশের গণ-অভ্যুত্থানের পক্ষের শক্তির প্রতিটা নাগরিককে যুবদলের রবিউল ইসলাম নয়ন হয়ে উঠতে হবে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, আওয়ামী অগ্নি-সন্ত্রাস দমনে ও দুর্বৃত্তদের প্রতিরোধে যারা সুশীলতা দেখাতে চায়, ওরা ভেতরে বাহিরে অন্তরে অন্তরে আওয়ামী ফ্যাসিস্ট। গণ-অভ্যুত্থানের পরে এদের ভালো হওয়ার একটা সুযোগ দেওয়া হয়েছিল, কিন্তু এরা যে কখনো ভাল হবে না, তার প্রমাণ বাসে আগুন দিয়ে ঘুমন্ত চালককে হত্যা করার মধ্যমে দিয়ে দিয়েছে।

সবশেষ তিনি বলেন, সুতরাং আওয়ামী লীগের বিষয়ে যে ন্যূনতম দরদ দেখাবে, তার বিরুদ্ধেও জনতার প্রতিরোধ গড়ে তোলার বিকল্প নেই। আওয়ামী লীগ মানে স্টপ অ্যান্ড অ্যা গন কেস। আওয়ামী গণহত্যাকারী অপরাধীদের জন্য ফাঁসির দঁড়ি অপেক্ষা করছে। বাংলাদেশে বসে যারা পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করবে, জনগণ তাদেরও বারোটা বাজিয়ে দেবে।

বিজ্ঞাপন

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত