লেহি আইন প্রয়োগ মার্কিন অনুদান নিতে শর্ত মেনে দ্রুত জানাতে হবে « বাংলাখবর প্রতিদিন

লেহি আইন প্রয়োগ মার্কিন অনুদান নিতে শর্ত মেনে দ্রুত জানাতে হবে

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ ডিসেম্বর, ২০২১ | ৯:২৮
ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ ডিসেম্বর, ২০২১ | ৯:২৮
Link Copied!

বাংলাদেশসহ সারা বিশ্বে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগের বিষয়ে ‘লেহি আইন’ কঠোরভাবে প্রয়োগ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এর অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের কাছ থেকে সহযোগিতা নিতে আগ্রহী দেশকে প্রাপ্ত অর্থ কোথায় ব্যয় হয় তা জানানোর শর্ত মেনে চুক্তি করতে হবে। আগামী শনিবার, ২০২২ সালের প্রথম দিন থেকে এই নিয়ম কার্যকর হবে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তরের বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, যুক্তরাষ্ট্রের কাছ থেকে সহযোগিতা নিতে চুক্তি করতে রাজি কি না তা আগামী শুক্রবারের মধ্যে আগ্রহী দেশকে জানাতে হবে। এমনকি যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ কোনো সংস্থা, বাহিনী বা ইউনিটের কাছে মার্কিন অনুদান বা সহায়তা পৌঁছাবে না, সে বিষয়েও নিশ্চয়তা দিতে হবে।

ঢাকায় সরকারি সূত্রগুলো বলছে, র‌্যাবের ওপর নিষেধাজ্ঞা আরোপকে ঘিরে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কে তিক্ততা চায় না বাংলাদেশ। এ কারণে চুক্তি করতে রাজি আছে বাংলাদেশ। আজ মঙ্গলবার একটি আন্ত মন্ত্রণালয় বৈঠকের মাধ্যমে এ বিষয়টি চূড়ান্ত হতে পারে। সময়সীমা শেষ হওয়ার আগেই বাংলাদেশের সিদ্ধান্তের বিষয়টি যুক্তরাষ্ট্রকে জানানোর চেষ্টা চলছে।

বিজ্ঞাপন

নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, বাংলাদেশের বিশেষ উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। তবে সহায়তা পেতে মানবাধিকারের ওপর দৃষ্টি রাখতে হবে। যুক্তরাষ্ট্র তার অর্থ কোথায়, কিভাবে কাজে লাগছে এবং ওই অর্থ কোনোভাবেই যাতে মানবাধিকার লঙ্ঘনকারী কারো হাতে না পড়ে তা নিশ্চিত করার চেষ্টা করছে।

সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, মূলত সামরিক ও নিরাপত্তা খাতে সহযোগিতা ও অনুদানের ক্ষেত্রে এই আইনের প্রভাব পড়তে পারে। কারণ বিশ্বের অনেক দেশেই নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ আছে। যুক্তরাষ্ট্রের অর্থ ও পররাষ্ট্র দপ্তর ওই দেশটির ‘গ্লোবাল ম্যাগনিটস্কি আইনের’ আওতায় গত ১০ ডিসেম্বর র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন এবং এর সাবেক ও বর্তমান সাতজন শীর্ষ কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে।

২০১৮ সালে লেহি আইনের আওতায় যুক্তরাষ্ট্র বাংলাদেশের র‌্যাব ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসিইউ) তদন্ত শাখাকে মার্কিন অনুদান বা সহায়তা পাওয়ার জন্য যোগ্য নয় বলে ঘোষণা করে যুক্তরাষ্ট্র।

বিজ্ঞাপন

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত