রাজশাহীর চারঘাটে পুকুরে পাওয়া গেল সিল মারা ব্যালট পেপার « বাংলাখবর প্রতিদিন

রাজশাহীর চারঘাটে পুকুরে পাওয়া গেল সিল মারা ব্যালট পেপার

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ ডিসেম্বর, ২০২১ | ১১:২৮
ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ ডিসেম্বর, ২০২১ | ১১:২৮
Link Copied!

রাজশাহীর চারঘাটে একটি পুকুরে দুই শতাধিক সিল মারা ব্যালট পেপার ভেসে থাকতে দেখা গেছে। একই সঙ্গে সংরক্ষিত মহিলা সদস্যদের ফলাফলের কাগজও পাওয়া গেছে সেখানে। গত রোববার এই নির্বাচন অনুষ্ঠিত হয়।

স্থানীয় একাধিক সূত্রে জনা গেছে, চারঘাট উপজেলার শলুয়া ইউনিয়নের বামনদিঘী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পার্শ্ববর্তী পুকুরে মঙ্গলবার দুপুরে এসব ব্যালট পেপার পাওয়া গেছে। সিল মারা ব্যালট পেপারগুলোর মধ্যে নৌকাসহ অন্য প্রার্থীদের ব্যালট পেপার রয়েছে।

শলুয়া ইউপির ৬ নম্বর ওয়ার্ডের ভোটকেন্দ্র বামনদিঘী সরকারি প্রাথমিক বিদ্যালয়। ওই ওয়ার্ডে সাতজন সাধারণ সদস্য প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনের দিন ভোট গণনার শেষ পর্যায়ে কয়েকজন ইউপি সদস্য প্রার্থীর বিক্ষুব্ধ সমর্থকেরা ভোটে অনিয়ম হয়েছে বলে নির্বাচনে দায়িত্ব পালনকারীদের অবরুদ্ধ করেন।

বিজ্ঞাপন

এই ঘটনার দুই দিন পর ওই কেন্দ্রের পার্শ্ববর্তী পুকুরে সিল মারা ব্যালট পেপার পাওয়া গেল। দুপুরের পর থেকেই স্থানীয় লোকজন পুকুরে ভাসা ব্যালট পেপারের ছবি তুলে সাংবাদিকদের কাছে পাঠাতে থাকেন এবং ফোন করে এলাকায় যাওয়ার জন্য বলেন। দুপুরের পর সাংবাদিকেরা সেখানে ভিড় করেন। পুকুরের পানিতে ব্যালট পেপার দেখে এলাকার ভোটারদের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় বামনদিঘী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী আসিফুজ্জামান বলে, সে মঙ্গলবার দুপুরে মাঠে ঘাস কাটতে যাচ্ছিল। এ সময় পুকুরে চার-পাঁচটি ব্যালট পেপার ভাসতে দেখ। পরে পুকুরের কিনারে বামনদিঘী কেন্দ্রের নাম লেখা একটি কাগজের প্যাকেট দেখতে পায় সে। তখনই সে স্থানীয় লোকজনকে জানালে তারা এসে কাগজের প্যাকেট থেকে দুই শতাধিক সিল মারা ব্যালট পেপার ও ফলাফলের কাগজ উদ্ধার করেন।

নির্বাচন কর্মকর্তা রবিউল আলম বলেন, ভোটের দিন সংশ্লিষ্ট প্রিসাইডিং কর্মকর্তা ভোট গণনা করে সিলগালা অবস্থায় ব্যালট পেপার নির্বাচন অফিসে জমা দিয়েছেন। আমাদের গুনে নেওয়া সুযোগ নেই। এ অবস্থায় কোথাও ব্যালট পেপার পাওয়া গেলে উদ্ধার করে বিষয়টা তদন্ত করে দেখা হবে।

বিজ্ঞাপন

এ বিষয়ে ওই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা রেজাউল করিম বলেন, আমি গণনা শেষে সব ব্যালট পেপার জমা দিয়েছি। কোথাও ব্যালট পেপার উদ্ধার হয়েছে কি না, জানা নেই।

বিষয়:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত