‘বিতর্কিত’ বক্তব্য, আরও এক মসজিদ বন্ধ করল ফ্রান্স « বাংলাখবর প্রতিদিন

‘বিতর্কিত’ বক্তব্য, আরও এক মসজিদ বন্ধ করল ফ্রান্স

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ ডিসেম্বর, ২০২১ | ১১:৪৩
ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ ডিসেম্বর, ২০২১ | ১১:৪৩
Link Copied!

‘জিহাদ রক্ষা’ এক ইমামের ‘বিতর্কিত’ বক্তব্যের পর আরও একটি মসজিদ বন্ধ করেছে ফ্রান্স। মঙ্গলবার বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির উত্তরাঞ্চলের বেউভাইস শহরের মসজিদটি ছয় মাসের জন্য বন্ধ থাকবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

ওই ইমামের বিরুদ্ধে কর্তৃপক্ষ বিদ্বেষ ও সহিংস বার্তা ছড়ানোর অভিযোগ এনেছে।

বিজ্ঞাপন

দুই সপ্তাহ আগে ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড ডারমানিন জানিয়েছিলেন, ইমাম তার বক্তব্যে ‘খ্রিস্টান, সমকামী ও ইহুদিদের’ বিরুদ্ধে কথা বলায় বেউভাইসের মসজিদ বন্ধের প্রক্রিয়া শুরু করেছেন তিনি।

মসজিদ কর্তৃপক্ষকে এ ব্যাপারে জবাব দেওয়ার জন্য ১০দিনের সময় দিয়েছিল কর্তৃপক্ষ। ওই মসজিদের ইমাম সম্প্রতি ইসলাম গ্রহণ করেছেন বলে স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে।

এদিকে, এই ব্যাপারে অপ্রাসঙ্গিক বিষয়ের অবতারণা করা হয়েছে বলে দাবি করেছেন মসজিদ ব্যবস্থাপনা অ্যাসোশিয়েশনের আইনজীবী।

বিজ্ঞাপন

ওই আইনজীবী জানান, ইমাম ‘স্বেচ্ছায় এসব বক্তব্য’ দিয়েছিলেন। ইমানকে তার দায়িত্ব থেকে অব্যহতি দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায় ওই ইমামকে ‘অনিয়মিত বক্তা হিসেবে উপস্থাপন করা হলেও তিনি আসলে সেখানকার নিয়মিত ইমাম’।

এর আগে চলতি মাসের মাঝামাঝি চরমপন্থা ছড়ানোর কাজে লিপ্ত থাকার অভিযোগ এনে ফ্রান্সে ২১ মসজিদ বন্ধ করে দেওয়া হয়। আগেও বেশ কয়েকটি মসজিদ বন্ধ করে দেয় ইউরোপীয় দেশটির সরকার।

ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ ‘ইসলামী বিচ্ছিন্নতাবাদের’ বিরুদ্ধে জাতীয় লড়াই ঘোষণার এই পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে এএফপির প্রতিবেদনে বলা হয়েছে।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত