লালন শাহে্র নামে নামকরণ করা এই সড়কের আজ বেহাল দশা যেন দেখার কেউ নেই « বাংলাখবর প্রতিদিন

লালন শাহে্র নামে নামকরণ করা এই সড়কের আজ বেহাল দশা যেন দেখার কেউ নেই

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ ডিসেম্বর, ২০২১ | ৭:৩০
ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ ডিসেম্বর, ২০২১ | ৭:৩০
Link Copied!

পানের জন্য বিখ্যাত এই জনপদ প্রধান সড়ক শুধু একটা নাম লালন সড়ক মরমী কবি বাউল সম্রাট লালন শাহে্র নামে নামকরণ করা এই সড়কের আজ বেহাল দশা যেন দেখার কেউ নেই। বলছি ঝিনাইদহ জেলার হরিনাকুন্ডু থানার প্রধান সড়কের কথা । এই সড়কের টেন্ডার হওয়ারও পাঁচ মাসের ভিতর শুরু হয়নি পুনর্নির্মাণ কাজ। আদৌ পুনর্নির্মাণ হবে কিনা, তা নিয়ে সংশয় রয়েছে সাধারণ মানুষের মনের মধ্য। ইতোমধ্যে সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ভোগান্তিতে পড়েছেন পথচারী, ব্যবসায়ী, শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। প্রায়ই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। সড়কটির বিভিন্ন স্থানে বিটুমিন ও খোয়া উঠে সৃষ্টি হয়েছে খানাখন্দ আর গর্তের। যার কারনে সড়কটি দিয়ে চলাচল রত পাখিভ্যান, ইজিবাইকসহ, ছোট ছোট যানবাহনের চলাচল অনুপযোগী হয়ে পড়েছে।

লালন সড়কে উপজেলা থেকে বাঁকচুয়া পর্যন্ত প্রায় ১২ কিলোমিটার জুড়ে এই ভয়াবহ অবস্থা সৃষ্টি হয়েছে। লালন সড়কটির গাঘেঁষে রয়েছে উপজেলার একমাত্র সরকারি লালন শাহ্‌ কলেজ যা এই উপজেলার একমাত্র সরকারি অনার্স কলেজ। এছাড়াও রয়েছে আরও একটি কলেজসহ অন্তত পাঁচটি মাধ্যমিক বিদ্যালয়। এলজিইডি সূত্রে জানা যায়,গতবছর তৈলটুপি থেকে বাঁকচুয়া পর্যন্ত সড়কের প্রায় তিন কিলোমিটার পর্যন্ত করা হয় কার্পেটিংয়ের কাজ। বাকি বাকচুয়া থেকে উপজেলা দোয়েল চত্বর পযন্ত প্রায় ১২ কিলোমিটার সড়ক খুব দ্রুত পুননির্মানে কাজ শুরু হবে।এই সড়কের রামনগর বটতলার কালভার্ট, জোড়াদহ কলেজের সামনের জিকে ব্রিজ ভেঙে যান চলাচলের প্রায় অনুপযোগী হয়ে পড়েছে। এদিকে কুলবাড়িয়া বাজারের কাছে আর্শিনগর নামক স্থানে বড় পুকুরপাড়ের কাছে রাস্তার বেহাল দশা, প্রায় ঘটছে দুর্ঘটনা একটু বৃষ্টি হলেই হাটু পানি জমে।

তবে আশার বাণী এইযে । সড়কটির টেন্ডার এবং পুর্ননির্মানের আদেশ হয়েছে রামনগর বটতলা এলাকার আনিচ নামে এক পান ব্যাবসিক বলেন আমরা এই সড়ক দিয়ে নিয়মিত জেলার বিভিন্ন পানের বাজারে ব্যাবসায়িক কাজের জন্য আলমসাধু যোগে যাতায়াত করে থাকি কিন্তু রাস্তা ভাঙ্গা হওয়ায় আমাদের এখন আগের তুলনায় প্রায় ডবল সময় লাগছে। যা আমাদের পন্য বেচাকেনার জন্য খুবই ক্ষতিকর, সড়কের বিভিন্ন স্থানে বিটুমিন আর খোয়া উঠে গর্তের সৃষ্টি হয়েছে। সেইসব জায়গায় একটু বৃষ্টি হলে হাঁটু পানি জমে থাকে। যানবাহন তো দূরের কথা, এখানে হেঁটে চলাচল করা দায় হয়ে যায়।

বিজ্ঞাপন

ঝিনাইদহ এলজিইডির তথ্যমতে, ইতোমধ্যে সড়কটির ওই সাড়ে ১২ কিলোমিটার এলাকা পুনর্নির্মাণের জন্য টেন্ডার সম্পন্ন করা হয়েছে। চলতি বছরের জানুয়ারিতে সড়কটি পুনর্নির্মাণের জন্য দরপত্র আহ্বান করা হয়। এবং আগষ্টে তা সম্পন্ন হয় দরপত্র পেয়েছেন ইপিআইসি কেএপি পিওটি একেএইচআই জেভি নামে ঢাকার একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। এলজিইডির আম্পান প্রকল্পের মাধ্যমে ২০২১-২২ অর্থবছরে ৯ কোটি ৭২ লাখ ৬৩ হাজার টাকা সড়কটির পুনর্নির্মাণ ব্যয় ধরা হয়েছে। গত ১১ আগস্ট ঠিকাদারি প্রতিষ্ঠানকে কার্যাদেশ দেওয়া হয়েছে।
বেহাল সড়কে মানুষকে অনেক ভোগান্তি পোহাতে হচ্ছে। তাই এটির পুনর্নির্মাণ খুব দ্রুত শুরু করার জন্য এলাকা বাসি এলজিইডি কর্তৃপক্ষকে অনুরোধ করছেন।

বিজ্ঞাপন

বিষয়:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত