ভারতে এক লাফে করোনার দৈনিক সংক্রমণ দ্বিগুণ « বাংলাখবর প্রতিদিন

ভারতে এক লাফে করোনার দৈনিক সংক্রমণ দ্বিগুণ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ ডিসেম্বর, ২০২১ | ৪:৩৫
ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ ডিসেম্বর, ২০২১ | ৪:৩৫
Link Copied!

ভারতে ২০ দিন পর করোনার দৈনিক সংক্রমণ ফের ৯ হাজার ছাড়াল। গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন ৯ হাজার ১৯৫ জন।

মঙ্গলবার ভারতে আক্রান্তের সংখ্যা ছিল ৬ হাজার ৩৫৮। বুধবার দেশের দৈনিক আক্রান্ত মঙ্গলবারের তুলনায় ৪৪ শতাংশ বেশি। খবর আনন্দবাজার পত্রিকার।

এ পরিস্থিতিতে উদ্বেগ বাড়াচ্ছে ওমিক্রনে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি। এর প্রভাবে মহারাষ্ট্র এবং দিল্লিতে বেড়েছে সংক্রমিতের সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে, ভারতে মোট আক্রান্ত ৩ কোটি ৪৮ লাখ ৮ হাজার ৮৮৬।

বিজ্ঞাপন

ভারতে এ পর্যন্ত ওমিক্রনে আক্রান্ত হয়েছেন ৭৮১ জন। এর মধ্যে ২৩৮ জনই দিল্লিতে। মহারাষ্ট্রে ওমিক্রনে আক্রান্ত হয়েছেন ১৬৭ জন।

এই দুই রাজ্যে ওমিক্রন আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি। পাশাপাশি এই দুই রাজ্যে দৈনিক সংক্রমণও গত কয়েক সপ্তাহের তুলনায় অনেকটা বেড়েছে। দিল্লিতে দৈনিক আক্রান্ত পৌঁছে গেছে ৫০০-এর কাছে। মহারাষ্ট্রেও তা দুই হাজার পার করেছে।

দিল্লি ও মহারাষ্ট্র ছাড়াও গুজরাট (৭৩), কেরালা (৬৫), তেলেঙ্গানা (৬২), রাজস্থান (৪৬), কর্নাটক (৩৪), তামিলনাড়ুতে (৩৪) ওমিক্রন আক্রান্তের সংখ্যা উল্লেখযোগ্য।

বিজ্ঞাপন

পশ্চিমবঙ্গে এ পর্যন্ত ওমিক্রনে আক্রান্ত হয়েছেন ১১ জন। তার মধ্যে একজন সুস্থ হয়েছেন। দেশে ৭৮১ জন ওমিক্রন আক্রান্তের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ২৪১ জন।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত