মালয়েশিয়ায় বৈধ হওয়ার মেয়াদ শেষ হচ্ছে ৩১ ডিসেম্বর « বাংলাখবর প্রতিদিন

মালয়েশিয়ায় বৈধ হওয়ার মেয়াদ শেষ হচ্ছে ৩১ ডিসেম্বর

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ ডিসেম্বর, ২০২১ | ৪:৪২
ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ ডিসেম্বর, ২০২১ | ৪:৪২
Link Copied!

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের বৈধ হওয়ার শেষ সময় ৩১ ডিসেম্বর। আর মাত্র দুদিন সময় হাতে রয়েছে। এর মধ্যেই বৈধতার প্রক্রিয়া সম্পন্ন করতে দেশটির সংশ্লিষ্ট দপ্তর থেকে নোটিশের মাধ্যমে জানানো হচ্ছে।

২০২২ সালের ১ জানুয়ারি থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং মানবসম্পদ মন্ত্রণালয় অবৈধ অভিবাসীদের ধরতে একটি বড় আকারের প্রয়োগকারী অভিযান শুরু করবে বলেও সংশ্লিষ্টরা জানিয়েছেন।

এদিকে বৈধতার মেয়াদ আরও ছয় মাস বাড়ানোর জন্য কূটনৈতিকপত্রের মাধ্যমে সংশ্লিষ্ট দপ্তরে অফিসিয়াল অনুরোধ জানানো হয়েছে বলে জানিয়েছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. গোলাম সারোয়ার।

বিজ্ঞাপন

বৈধতার মেয়াদ বাড়ানো হবে কিনা— এ বিষয়ে জানতে চাইলে হাইকমিশনার মো. গোলাম সারোয়ার বলেন, বৈধতার মেয়াদ আরও ছয় মাস বাড়ানোর জন্য হাই কমিশনের কূটনৈতিকপত্রের মাধ্যমে সংশ্লিষ্ট দপ্তরে অফিসিয়াল অনুরোধ পাঠানো হয়েছে। এখনও প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

গত ২০ ডিসেম্বর প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ, মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি হামজাহ জায়নুদিনের সঙ্গে সাক্ষাৎকালেও বৈধতার মেয়াদ বাড়ানোর অনুরোধ করেছেন।

সেই সময় মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, একজন বিদেশি কর্মীকেও যেন অনিয়মিতভাবে মালয়েশিয়ায় অবস্থান করতে না হয় সে বিষয়ে গুরুত্ব দিচ্ছে সরকার এবং মালয়েশিয়ায় অনিয়মিতভাবে অবস্থানরত বাংলাদেশি কর্মীদের নিয়মিতকরণ এবং তাদের জন্য উপযুক্ত কর্মসংস্থানের ব্যবস্থার লক্ষ্যে বাংলাদেশ হাইকমিশন ও দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সমন্বয়ে একটি কমিটি গঠনের প্রস্তাবও দিয়েছেন মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী দাতু সেরি হামজাহ জায়নুদিন।

বিজ্ঞাপন

এ পর্যন্ত প্রায় এক লাখের কাছাকাছি বাংলাদেশি কর্মী বৈধতার আবেদন করেছেন বলে জানিয়েছেন হাইকমিশনার মো. গোলাম সারোয়ার।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত