সিরিয়ার সেনাদের বাধার মুখে পিছু হটল মার্কিন সেনারা « বাংলাখবর প্রতিদিন

সিরিয়ার সেনাদের বাধার মুখে পিছু হটল মার্কিন সেনারা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩০ ডিসেম্বর, ২০২১ | ৭:০৭
ডেস্ক নিউজ
আপডেটঃ ৩০ ডিসেম্বর, ২০২১ | ৭:০৭
Link Copied!

সিরিয়ার তেলসমৃদ্ধ হাসাকা প্রদেশের একটি এলাকায় মার্কিন সেনাদের গতিপথ রুখে দাঁড়ানোর কারণে তারা পিছু হটতে বাধ্য হয়েছে। সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে, সরকারি সেনারা হাসাকা প্রদেশের আল-দিরদারা গ্রামের কাছে মার্কিন সেনাদের পথ রোধ করেন।

এ সময় স্থানীয় জনগণও সিরিয়ার সরকারি সেনাদের সমর্থনে এগিয়ে আসেন। উপায়ন্তর না দেখে মার্কিন সেনারা যে পথে এসেছিল সে পথে ফিরে যেতে বাধ্য হয়। গতকাল (মঙ্গলবার) সন্ধ্যায় এ ঘটনা ঘটেছে। তবে সেখানে কোনো সংঘর্ষ কিংবা হতাহতের ঘটনা ঘটে নি।

এর আগে গত ১৬ ডিসেম্বর একই প্রদেশের আদ-দামকিয়া ও আবু জুহাইল গ্রামে স্থানীয় লোকজন কথিত সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস বা এসডিএফ এর সদস্য এবং মার্কিন সেনাদের একটি বহরকে আটকে দিয়েছিল।

বিজ্ঞাপন

২০১১ সালে সিরিয়ায় বিদেশি মদদপুষ্ট সন্ত্রাসীদের সহিংসতা শুরুর পর দেশটিতে আমেরিকা সেনা মোতায়েন করে রেখেছে। কিন্তু এজন্য আমেরিকা জাতিসংঘ কিংবা সিরিয়া সরকারের কাছ থেকে কোনো অনুমতি নেয় নি। সিরিয়ার সরকার এর নিন্দা জানিয়ে দেশ থেকে মার্কিন সেনা প্রত্যাহারের জন্য বারবার আহ্বান জানাচ্ছে।

সূত্র: পার্সটুডে

বিজ্ঞাপন

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত