গাংনীতে ছাগল চুরির অভিযোগে ৩জন আটক : জবাইকৃত বস্তাবন্দি ছাগল উদ্ধার « বাংলাখবর প্রতিদিন

গাংনীতে ছাগল চুরির অভিযোগে ৩জন আটক : জবাইকৃত বস্তাবন্দি ছাগল উদ্ধার

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩০ ডিসেম্বর, ২০২১ | ১:২৪
ডেস্ক নিউজ
আপডেটঃ ৩০ ডিসেম্বর, ২০২১ | ১:২৪
Link Copied!

মেহেরপুরের গাংনী উপজেলার কল্যাণপুর গ্রামে ছাগল চুরির অভিযোগে ৩জনকে আটক করে গণধােলাই দেয়া হয়েছে। একই সাথে জবাইকৃত ১ টি ছাগল বস্তাবন্দি অবস্থায় উদ্ধার করে হয়েছে। আটককৃতরা হলেন-কল্যাণপুর গ্রামের উত্তরপাড়ার জমির মন্ডলের ছেলে ইছার উদ্দীন (৪৮),মৃত পিয়ার আলীর ছেলে রহিদুল ইসলাম (৫৫) ও মৃত রববান আলীর ছেলে আসাদুল ইসলাম (৫০)।

বুধবার দিবাগত রাত ২টার দিকে ছাগলের মালিক একই পাড়ার হুরমত আলীর ছেলে সাইদুল ইসলামসহ স্থানীয়রা ৩জনকে আটক করেন।

স্থানীয়রা জানান সাইদুল ইসলামের একটি বুধবার রাতে খুঁজে পাচ্ছিলেন না। খােঁজাখুজির এক পর্যায়ে প্রতিবেশী ইছার উদ্দীনের বাড়ির গেটে ছাগল মল দেখতে পান। খাসি ছাগলটি ইছার উদ্দীনের বাড়িতে আছে এমন সন্দেহে ছাগল মালিক সাইদুল ইসলাম প্রতিবেশীদের সহায়তায় ইছার উদ্দীনের বাড়ি তল্লাশি করে ঘরের খাটের নিচ থেকে জবাইকৃত বস্তাবন্দি ছাগলটি উদ্ধার করেন। এসময় ছাগল চুরির সাথে জড়িত ইছার উদ্দীন,একই পাড়ার রহিদুল ও আসাদুলকে স্থানীয় ধৃত করে গণধােলাই শেষে পুলিশের হাতে সােপর্দ করেন।

বিজ্ঞাপন

স্থানীয় তেঁতুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের সদস্য (মেম্বর) কাউছার আলী জােয়ার্দ্দার জানান,ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
এদিকে গাংনী থানা পুলিশ ছাগল চুরির অভিযোগে ৩ জনকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দিয়েছে।
গাংনী থানা সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

বিজ্ঞাপন

বিষয়:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত