আফগান নারীদের অধিকার রক্ষায় বিশেষ দূত নিয়োগ দিল যুক্তরাষ্ট্র « বাংলাখবর প্রতিদিন

আফগান নারীদের অধিকার রক্ষায় বিশেষ দূত নিয়োগ দিল যুক্তরাষ্ট্র

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩০ ডিসেম্বর, ২০২১ | ৬:৪৪
ডেস্ক নিউজ
আপডেটঃ ৩০ ডিসেম্বর, ২০২১ | ৬:৪৪
Link Copied!

আফগানিস্তানের নারীদের অধিকার রক্ষায় যুক্তরাষ্ট্র একজন বিশেষ দূত নিয়োগ দিয়েছে। বুধবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন আফগানিস্তানে বিশেষ দূত হিসেবে রিনা আমিরির নাম ঘোষণা করেন।

এক বিবৃতিতে অ্যান্টনি ব্লিঙ্কেন বলেন, আমরা একটি শান্তিপূর্ণ, স্থিতিশীল, নিরাপদ আফগানিস্তান চাই। যেখানে সব আফগান রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক অন্তর্ভুক্তিতে বাস করতে পারে। বিশেষ দূত আমিরি আমার সঙ্গে সেই লক্ষ্যে ঘনিষ্ঠভাবে কাজ করবেন।

আফগান বংশোদ্ভূত রিনা আমিরি দুই দশক ধরে যুক্তরাষ্ট্র সরকারের উপদেষ্টা, জাতিসংঘ ও আফগানিস্তান-সংক্রান্ত বিষয়ে বিভিন্ন থিঙ্ক ট্যাংকের হয়ে কাজ করেছেন। এর আগে তিনি সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার প্রশাসনে যুক্তরাষ্ট্র সরকারের আফগানিস্তান ও পাকিস্তানবিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টার দায়িত্ব পালন করেছেন।

বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা বিষয়ক বিশেষজ্ঞ রিনা আমিরি আফগানদের উদ্ধার, পুনর্বাসন ও তালেবানের ক্ষমতা দখলে প্রতিশোধের ঝুঁকিতে থাকা নারী ও মেয়েদের নিয়ে কাজ করবেন।

দুই দশকের যুদ্ধ শেষে গত আগস্টে মার্কিন বাহিনী আফগানিস্তান ছেড়ে চলে গেছে। এরপরই পশ্চিমা-সমর্থিত আশরাফ গনি সরকারকে হটিয়ে ফের ক্ষমতায় বসে তালেবান। ক্ষমতায় আসার পর থেকে তালেবান নারী ও মেয়েদের নিয়ে বেশ কিছু বিধিনিষেধ আরোপ করছে।

বিজ্ঞাপন

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত