ব্যাংকে দুর্ধর্ষ ডাকাতি, কর্মকর্তা নিহত (ভিডিও) « বাংলাখবর প্রতিদিন

ব্যাংকে দুর্ধর্ষ ডাকাতি, কর্মকর্তা নিহত (ভিডিও)

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩০ ডিসেম্বর, ২০২১ | ৬:৪৫
ডেস্ক নিউজ
আপডেটঃ ৩০ ডিসেম্বর, ২০২১ | ৬:৪৫
Link Copied!

ভারতের মুম্বাইয়ে একটি ব্যাংকে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতদের গুলিতে এক ওই ব্যাংকের এক কর্মকর্তাও নিহত হয়েছেন।

এনডিটিভির খবরে বলা হয়েছে, বুধবার সন্ধ্যায় স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার দাহিশার ব্রাঞ্চে এই ডাকাতির ঘটনাটি ঘটে।

ব্যাংক ডাকাতির পুরো ঘটনা সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে। পুলিশ ফুটেজ বিশ্লেষণ করে ডাকাতদের শনাক্তের চেষ্টা করছে।

বিজ্ঞাপন

ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, নিহত ব্যাক্তি তাদের আউটসোর্স কর্মকর্তা ছিলেন।

খবরে বলা হয়েছে, মুখোশধারী দুজন সশস্ত্র ডাকাত ব্যাংকের ভেতরে প্রবেশ করে। ডাকাতি শেষে তারা পালিয়ে যায়।

ব্যাংক ডাকাতির এই দৃশ্য সিসি ক্যামেরায় ধরা পড়েছে। এতে দেখা যায়, ব্যাংকের ভেতরে মাস্ক পরা দুই ডাকাত ঘুরছে। তাদের একজন সম্ভাব্য ব্যাংককর্মীদের দিকে বন্দুক তাক করে রেখেছে এবং দ্বিতীয়জন ডেস্কের কাছে গিয়ে অর্থ তুলে নিচ্ছে।

বিজ্ঞাপন

খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা দ্রুত এগিয়ে গেলেও ডাকাতরা নিরাপদে পালিয়ে যেতে সক্ষম হন।

চলতি বছর মুম্বাই নগরী আরও একটি দুর্ধর্ষ ডাকাতির শিরোনাম হয়েছিল। বছরের শুরুর দিকে মিরা নগর এলাকায় চার ডাকাত মাত্র পাঁচ মিনিটের মধ্যে একটি স্বর্ণের দোকানে লুটপাট করে পালিয়ে যায়।

২০১৭ সালে শহরটিতে আরও একটি চাঞ্চল্যকর ডাকাতির ঘটনা ঘটেছিল। সেসময় একদল ডাকাত ২৫ ফুট লম্বা সুড়ঙ্গ খুঁড়ে ব্যাংক অব বারোদার লকার থেকে বিপুল পরিমাণ অর্থ লুটে নিয়েছিল।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত