হলি ফ্যামিলির সেই শিক্ষকের রিমান্ড নামঞ্জুর « বাংলাখবর প্রতিদিন

হলি ফ্যামিলির সেই শিক্ষকের রিমান্ড নামঞ্জুর

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩০ ডিসেম্বর, ২০২১ | ৯:১০
ডেস্ক নিউজ
আপডেটঃ ৩০ ডিসেম্বর, ২০২১ | ৯:১০
Link Copied!

রাজধানীর হলি ফ্যামিলি মেডিক্যাল কলেজের এক ছাত্রীকে যৌন হয়রানির মামলায় প্রতিষ্ঠানটির সহকারী অধ্যাপক ডা. সালাউদ্দিন চৌধুরীর রিমান্ড আবেদন নামঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশীদ এই আদেশ দেন।

এদিন মামলার তদন্ত কর্মকর্তা রমনা মডেল থানার উপ-পরিদর্শক সালমান রহমান তাকে আদালতে হাজির করে পাঁচদিনের রিমান্ড আবেদন করেন।

বিজ্ঞাপন

বিকেল ৫টার দিকে বিচারকের খাসকামড়ায় রিমান্ড বিষয়ে শুনানি অনুষ্ঠিত হয়। আসামিপক্ষে আইনজীবী মোহাম্মদ ইব্রাহিম খলিল রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত রিমান্ড ও জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

সংশ্লিষ্ট থানার আদালতের (নারী-শিশু) সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা বেলাল উদ্দিন এ তথ্য জানান।

মঙ্গলবার (২৮ ডিসেম্বর) রমনা থানায় সহকারি অধ্যাপক ডা. সালাউদ্দিন চৌধুরীর বিরুদ্ধে মামলা করেন ওই শিক্ষার্থী। মামলা দায়েরের পরদিন বুধবার তাকে গ্রেফতার করে র্যাব।

বিজ্ঞাপন

মামলার অভিযোগে বলা হয়, মেডিক্যাল কলেজের ফার্মাকোলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. সালাউদ্দিন চৌধুরী গত বছরের ৯ সেপ্টেম্বর মেসেঞ্জারে ওই ছাত্রীকে বিভিন্ন কুপ্রস্তাব দেন। এতে রাজি না হওয়ায় এক শিক্ষাবর্ষে অনেক বছর আটকে রাখার হুমকি দেন। এরপর কলেজে বিভিন্নভাবে ডেকে তার দেওয়া মেসেজ ফোন থেকে মুছে ফেলতে এবং তার সঙ্গে আলাদাভাবে দেখা করতে বলেন।

এর আগে ওই শিক্ষক কলেজে প্রাইভেট পড়ানোর কথা বলে দুই দফায় ওই শিক্ষার্থীর কাছ থেকে ২০ হাজার টাকা নেন, কিন্তু পড়াননি। পড়ার জন্য বারবার তার বাসায় যেতে বলেন। কিন্তু ওই ছাত্রী বাসায় যেতে রাজি হননি। এতে তিনি আরও ক্ষিপ্ত হন। লোকলজ্জার ভয়ে এতোদিন কিছু না বললেও দিন দিন একাডেমিক লাইফ চরম হুমকির মুখে পড়ে।

শিক্ষক সালাউদ্দিন চৌধুরী অপরিচিত নম্বর থেকে ফোন দিয়ে ছাত্রীকে ভয় দেখান। এসব অভিযোগে ওই শিক্ষার্থী প্রথমে উত্তরা পশ্চিম থানায় সাধারণ ডায়েরি করেন। এরপর মঙ্গলবার নারী ও শিশু নির্যাতন দমন আইনে রমনা থানায় মামলা দায়ের করেন।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত