ধনী দেশগুলো থেকে জলবায়ু ক্ষতিপূরণ আদায়ের চেষ্টা করা হচ্ছে : পরিবেশমন্ত্রী « বাংলাখবর প্রতিদিন

ধনী দেশগুলো থেকে জলবায়ু ক্ষতিপূরণ আদায়ের চেষ্টা করা হচ্ছে : পরিবেশমন্ত্রী

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩০ ডিসেম্বর, ২০২১ | ৯:১১
ডেস্ক নিউজ
আপডেটঃ ৩০ ডিসেম্বর, ২০২১ | ৯:১১
Link Copied!

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, বিশ্বে জলবায়ু পরিবর্তনের জন্য ধনী দেশগুলো দায়ী। ধনী দেশগুলো থেকে এ জন্য ক্ষতিপূরণ আদায়ের চেষ্টা চলছে।

বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত ‘জলবায়ু পরিবর্তন ও আমাদের ভবিষ্যত, তারুণ্যের মুখোমুখি নীতিনির্ধারক’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

অ্যাকশন এইড বাংলাদেশের সহযোগিতায় এই আলোচনা সভার আয়োজন করে পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থা। এতে সভাপতিত্ব করেন পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) চেয়ারম্যান কাজী খলীকুজ্জমান আহমদ।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনের জন্য ধনী দেশগুলো দায়ী। অথচ আজকে বাংলাদেশসহ সারাবিশ্ব ক্ষতিগ্রস্ত হচ্ছে। যারা এ জন্য দায়ী (উন্নত দেশ), তাদের ওপর আমরা চাপ সৃষ্টি করছি এবং ক্ষতিপূরণ আদায় করার চেষ্টা করে যাচ্ছি।

জলবায়ু পরিবর্তনের দুর্যোগ মোকাবিলা করতে বাংলাদেশ সক্ষম হবে এমন আশাবাদ ব্যক্ত করে মন্ত্রী বলেন, এ জন্য আমাদের বনভূমিকে রক্ষা করতে হবে। আমাদের আরও বেশি বেশি করে গাছ লাগাতে হবে। তরুণ ও যুবসমাজকে এগিয়ে আসতে হবে। বর্তমানে আমাদের বনভূমির পরিমাণ ১৪ দশমিক ১ শতাংশ, যেখানে ২৫ শতাংশ থাকার কথা। ২০২৪-২৫ সালের মধ্যে বনভূমিকে ১৬ শতাংশে নিয়ে যাওয়ার লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি।

মো. শাহাব উদ্দিন বলেন, আমরা সামাজিকভাবে এলাকায় এলাকায় গাছ লাগাচ্ছি। রাস্তার পাশে গাছ লাগাচ্ছি। প্রতিষ্ঠানে গাছ লাগাচ্ছি। গত বছর জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আমরা এক কোটি গাছ লাগিয়েছি। গত বছর আমরা প্রায় আট কোটি মতো গাছ লাগিয়েছি। এ বছর আমরা প্রায় সাত কোটি গাছ লাগিয়েছি। আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে গাছ লাগিয়ে যাচ্ছি। আপনারাও যে যেখানে পারেন গাছ লাগান।

বিজ্ঞাপন

এ সময় জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সরকারের বিভিন্ন পরিকল্পনা ও পদক্ষেপের তথ্য তুলে ধরেন মন্ত্রী। তিনি বলেন, ২০২১ সালের মধ্যে প্রতিবছর ১০০ বিলিয়ন ডলার দেওয়ার প্রতিশ্রুতি পূরণ করতে না পারার বিষয়টি বিভিন্ন আন্তর্জাতিক ফোরামসহ কপ ২৬-এ বিশেষ গুরুত্বর সঙ্গে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই ১০০ বিলিয়ন মার্কিন ডলার আদায়ের অংশ হিসেবে কপ ২৭-এর আওতায় একটি উচ্চ পর্যায়ের সংলাপ অনুষ্ঠিত হবে।

মো. শাহাব উদ্দিন আরও বলেন, কয়লাভিত্তিক বিদ্যুৎ নির্ভরশীলতা কমিয়ে নবায়নযোগ্য জ্বালানির ওপর সরকার অধিক গুরুত্ব দিচ্ছে। পরিকল্পনাধীন ১০টি কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র ইতোমধ্যে বাতিল করা হয়েছে।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত