ঢাকা নগর পরিবহনে যাত্রী হয়রানি বন্ধ হয়েছে : মেয়র তাপস « বাংলাখবর প্রতিদিন

ঢাকা নগর পরিবহনে যাত্রী হয়রানি বন্ধ হয়েছে : মেয়র তাপস

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩০ ডিসেম্বর, ২০২১ | ৯:১৩
ডেস্ক নিউজ
আপডেটঃ ৩০ ডিসেম্বর, ২০২১ | ৯:১৩
Link Copied!

ঢাকা নগর পরিবহন চালুর পর যাত্রী হয়রানি বন্ধ হয়েছে বলে দাবি করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস।

বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) দুপুরে নগর ভবনের মেয়র মোহাম্মদ হানিফ মিলনায়তনে দক্ষিণ সিটি করপোরেশনের দ্বিতীয় পরিষদের একাদশতম বোর্ড সভায় ডিএসসিসি মেয়র এই কথা জানান।

গত ২৬ ডিসেম্বর চালু হওয়া বাস রুট রেশনালাইজেশন কার্যক্রমের আওতায় পরীক্ষামূলক বাসসেবা চালু হওয়া প্রসঙ্গে তাপস বলেন, আমরা পরীক্ষামূলকভাবে ঢাকা নগর পরিবহন চালু করেছি। আমাদের লক্ষ্য সচল ঢাকা। সচল ঢাকা গড়ার লক্ষ্যে গণপরিবহনকে শৃঙ্খলাবদ্ধ করার যে উদ্যোগ সেই উদ্যোগের সফল সূচনা হয়েছে।

বিজ্ঞাপন

তিনি বলেন, আপনারা জেনে খুশি হবেন, এরই মধ্যে যাত্রীরা এই সেবা সাদরে গ্রহণ করেছেন। নির্দিষ্ট যাত্রী ছাউনিতে বাস এসে থামছে, সেখান থেকে সারিবদ্ধভাবে যাত্রী উঠছেন। ই-টিকিটিংয়ের মাধ্যমে যাত্রীরা সেবা পাচ্ছেন। ফলে যাত্রী হয়রানি বন্ধ হয়েছে এবং ভাড়াও একদম সুনির্দিষ্টহারে নির্ধারিত। এতে দেখা যাচ্ছে যে, অন্যান্য যাত্রীবাহী বাসে একই দূরত্বের জন্য যে মূল্য নেওয়া হয়, এখন তার চেয়েও অনেক কম টাকায় নগর পরিবহনে সেবা পাচ্ছে। যাত্রীরা উপকার পাচ্ছেন।

মেয়র তাপস আরও বলেন, আমরা আশাবাদী যে, আগামী বছর আমরা এই ঢাকা শহরে বাস রুট রেশনালাইজেশন সেবা বৃহদাকারে দৃশ্যমান করতে পারবো। আপনারা জানেন, এটা কতটা দুরূহ কাজ। কত বড় চক্র এখানে অন্তর্ভুক্ত। আল্লাহর রহমতে ঢাকাবাসীর সহযোগিতায় আমরা সেই চক্র ভেঙে বীরদর্পে এগিয়ে চলেছি। আমি খুবই আশাবাদী, ঢাকাবাসী আমাদের কার্যক্রমের সুফল পাওয়া আরম্ভ করবে।

বিজ্ঞাপন

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত