কাশ্মীরের শ্রীনগরে নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত ৩ « বাংলাখবর প্রতিদিন

কাশ্মীরের শ্রীনগরে নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত ৩

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩১ ডিসেম্বর, ২০২১ | ৮:৫৯
ডেস্ক নিউজ
আপডেটঃ ৩১ ডিসেম্বর, ২০২১ | ৮:৫৯
Link Copied!

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের শ্রীনগরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে তিনজনের প্রাণহানি ঘটেছে। এতে গুরুতর আহত হয়েছেন আরও কিছু লোক।

পাঠানচকে রাতভর এ গোলাগুলির ঘটনা ঘটে। নিহতদের মধ্যে চলতি মাসে পুলিশ বাসে হামলার সঙ্গে জড়িত জইশ-ই-মোহাম্মদের এক সদস্যও রয়েছেন বলে দাবি পুলিশের।

বন্দুকযুদ্ধে পুলিশের তিন সদস্য এবং সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের এক সদস্য আহত হয়েছেন বলে প্রশাসনের বরাতে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

বিজ্ঞাপন

আজ শুক্রবার পুলিশের কর্মকর্তারা বলেছেন, পাঠানচকে বন্দুকযুদ্ধে নিহত জইশ-ই-মোহাম্মদের সদস্য সুহাইল আহমেদ রাঠের শ্রীনগরের উপকণ্ঠে জেওয়ান ক্যাম্পের কাছে পুলিশের এক বাসে হামলা করেছিলেন। ভয়াবহ ওই ঘটনায় পুলিশের তিন সদস্যের মৃত্যু হয়েছিল।

কাশ্মীর জোনাল পুলিশ বলছে, পাঠানচকে নিরাপত্তা বাহিনীর এই অভিযানের মধ্য দিয়ে জম্মু-কাশ্মীরে পুলিশ সদস্যদের ওপর হওয়া সশস্ত্র আক্রমণে জড়িত সকলকে ‘নির্মূল’ করা গেল। এ নিয়ে গেল ৩৬ ঘণ্টার মধ্যে মোট তিনটি বন্দুকযুদ্ধের ঘটনা ঘটল। এতে নিহতের সংখ্যা বেড়ে নয়জনে দাঁড়াল।

এর আগে অনন্তনাগ ও কুলগাম জেলায় দুটি পৃথক গোলাগুলির ঘটনায় দুই পাকিস্তানি নাগরিকসহ জইশ-ই-মোহাম্মদের (জেইএম) ছয় সদস্য নিহত হয়। আর সেই ঘটনাগুলোর পর পাঠানচকের অভিযান পরিচালিত হলো বলে জানিয়েছে ভারতীয় নিরাপত্তা বাহিনী।

বিজ্ঞাপন

উল্লেখ, গত ১০ ডিসেম্বর কাশ্মীরের বান্দিপোরায় গুলশান চক এলাকায় বিচ্ছিন্নতাবাদীদের হামলায় দুই পুলিশ সদস্য প্রাণ হারান। মূলত সেই ঘটনার মাত্র তিনদিনের মাথায় পুলিশ বাসে আক্রমণের ঘটনা ঘটে।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত