লঞ্চে অগ্নিকাণ্ড অষ্টম দিনেও মৃতদেহের সন্ধানে অভিযান, সরানো হয়েছে পোড়া লঞ্চ « বাংলাখবর প্রতিদিন

লঞ্চে অগ্নিকাণ্ড অষ্টম দিনেও মৃতদেহের সন্ধানে অভিযান, সরানো হয়েছে পোড়া লঞ্চ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩১ ডিসেম্বর, ২০২১ | ৯:১৪
ডেস্ক নিউজ
আপডেটঃ ৩১ ডিসেম্বর, ২০২১ | ৯:১৪
Link Copied!

ঝালকাঠিতে অভিযান ১০ লঞ্চে আগুনের ঘটনায় সুগন্ধা ও বিষখালী নদীতে নিখোঁজদের সন্ধানে অস্টম দিনের মতো শুক্রবারও অভিযান চালানো হয়েছে। আজ সকাল ৭টা থেকে ফায়ার সার্ভিস ও কোস্ট গার্ডের সদস্যরা সুগন্ধা ও বিষখারী নদীর ঝালকাঠির অংশে স্পিডবোট ও ডুবুরি নিয়ে তল্লাশি চালায়।

জেলা প্রশাসক মো. জোহর আলী জানিয়েছেন, মৃতদেহ উদ্ধারের আরও দুএকদিন অভিযান চলবে।

এদিকে ঝালকাঠির লঞ্চঘাট থেকে পুড়ে যাওয়া এমভি অভিযান ১০ লঞ্চটিকে সরিয়ে সুগন্ধা নদী তীরের ডিসি পার্ক এলাকায় নিয়ে যাওয়া হয়েছে। আজ সকাল ১০টায় সুন্দরবন-১২ লঞ্চ দিয়ে পুড়ে যাওয়া লঞ্চটিকে সরানো হয়। পণ্য ওঠানামা ও যাত্রীদের সুবিধার্থে জেলা প্রশাসন পুড়ে যাওয়া লঞ্চটি ঘাট থেকে সরিয়ে ফেলে।

বিজ্ঞাপন

অগ্নিকাণ্ডের ঘটনার পর নদী থেকে এ পর্যন্ত নিখোঁজ পাঁচজনের মৃতদেহ উদ্ধার করা হয়। ৫ মরদেহের মধ্যে চারজনের পরিচয় পাওয়া গেছে। এ মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এক জনের পরিচয় না পাওয়ায় তার মৃতদেহ বেওয়ারিশ হিসেবে সৎকার করা হয়। পুলিশ বলছে, সমাহিত করা ওই ব্যক্তি সনাতন ধর্মের।

গত বৃহস্পতিবার রাতে বরগুনাগামী এমভি অভিযান লঞ্চটি ঝালকাঠির সুগন্ধা নদীতে এলে আগুন লাগে। প্রথমদিন লঞ্চের মধ্য থেকে ৩৭ জন এবং গত সাতদিনে সুগন্ধা ও বিষখালী নদী থেকে ৫ জনের মৃতদেহ উদ্ধার করা হয়। এ ছাড়া বরিশাল শেবাচিম হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান আরও চারজন। এ ঘটনায় এখন পর্যন্ত মৃতের সংখ্যা ৪৬ জন। হাসপাতালে চিকিৎসাধীন আছেন এখনও ৩০ জন

বিজ্ঞাপন

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত