৫ মিনিটেই তৈরি করে নিন মজার সব নাস্তার রেসিপি « বাংলাখবর প্রতিদিন

৫ মিনিটেই তৈরি করে নিন মজার সব নাস্তার রেসিপি

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩১ ডিসেম্বর, ২০২১ | ৯:১৬
ডেস্ক নিউজ
আপডেটঃ ৩১ ডিসেম্বর, ২০২১ | ৯:১৬
Link Copied!

যাদের সকালে অফিস, তাদের অনেকেই অধিকাংশ দিন ঘুম থেকে ওঠার পর পরই অফিসে চলে আসে। এক্ষেত্রে সময়ের অভাবে আর সকালের নাস্তা তৈরি করা হয় না। বিশেষ করে যারা পরিবার ছাড়া একা থাকেন, তাদের জন্য এটি প্রতিদিনকার ঘটনা। যা শরীরের জন্য ব্যাপক ক্ষতিও।

তবে আপনি চাইলেই কিন্তু এ অবস্থা থেকে বের হয়ে আসতে পারবেন। এমনও সকালের নাস্তা আছে, যেগুলো মাত্র ৫ মিনিটেই তৈরি করা সম্ভব। এমন ৪টি রেসিপির তালিকা আজ আপনাদের জন্য তুলে ধরা হলো-

দই-চিড়া

বিজ্ঞাপন

সকালের নাস্তার জন্য দই-চিড়া রেসিপিটি অন্যতম সেরা। এটি সু-স্বাস্থ্যের জন্যও বেশ উপকারী। এটি আপনি ৫ মিনিটেরও কম সময়ের মধ্যে তৈরি করতে পারবেন। এক্ষেত্রে রাতেই চিড়া ভিজিয়ে রাখতে হবে।

দই-চিড়া। ছবি: সংগৃহীত
সকালে ঘুম থেকে ওঠার পরই প্রথমে দই ও চিড়া মেশাবেন। এরপর এতে গুড় অথবা চিনি, কলা মেশাতে হবে। চাইলে মিষ্টিও মেশাতে পারবেন। মুহূর্তেই তৈরি হয়ে গেলো সকালে নাস্তা।

সাত্তু কুলার

বিজ্ঞাপন

আরেকটি হালকা এবং স্বাস্থ্যকর সকালের খাবারের হলো সাত্তু কুলার। আপনাকে প্রথমে একটি গ্লাসে সত্তু নিতে হবে। এরপর সেটিতে পরিমাণমতো পানি, চিনি ও লেবুর রস মেশাতে হবে। তারপর ভাজা জিরা গুঁড়ো এবং ঠাণ্ডা পানি দিয়ে পরিবেশন করুন। এই রেসিপিটি আপনাকে সারাদিন শান্ত ও সজীব থাকতে সহায়তা করবে।

সাত্তু কুলার
চিজি ডিম টোস্ট

আপনি যদি এমন কেউ হয়ে থাকেন যিনি সকালের নাস্তায় একটু বিদেশি স্টাইল পছন্দ করেন, তাহলে এই রেসিপিটি কেবল আপনার জন্য। প্রথমে পাউরুটিকে টোস্ট করে নিতে হবে অথবা ডিমের সঙ্গে মিশিয়ে তেলে ভাজি করে নিতে হবে। এরপর ঘ্রাণের জন্য সেটিতে কাচামরিচ ও হালকা ধনিয়া পাতা মেশাতে পারেন। চাইলে এর সঙ্গে কোনো ফলও খেতে পারেন।

চিজি ডিম টোস্ট
কলা রুটি

না, আলাদাভাবে কলা আর রুটির কথা বলছি না। এক্ষেত্রে আপনাকে পরিমাণমতো আটা, চিনি, কলা, দুধ, বেকিং পাউডার, ভ্যানিলা নির্যাস ও তেল মেশাতে হবে। এরপর তা নির্দিষ্ট তাপমাত্রায় একটি মাইক্রোওয়েভ ওভেনে রেখে দিতে হবে। ৫ মিনিট পরই দেখবেন তৈরি হয়ে গেছে। সঙ্গে চা অথবা কফি হলে মন্দ হয় না।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত