যুক্তরাষ্ট্রের কলোরাডোয় ভয়াবহ দাবানল, গৃহহীন হাজারও মানুষ « বাংলাখবর প্রতিদিন

যুক্তরাষ্ট্রের কলোরাডোয় ভয়াবহ দাবানল, গৃহহীন হাজারও মানুষ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩১ ডিসেম্বর, ২০২১ | ৯:৩৫
ডেস্ক নিউজ
আপডেটঃ ৩১ ডিসেম্বর, ২০২১ | ৯:৩৫
Link Copied!

যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলীয় অঙ্গরাজ্য কলোরাডোয় দাবানলের সৃষ্টি হয়েছে। ভয়াবহ ওই আগুনে পুড়ছে বাড়ি-ঘর এবং ব্যবসা প্রতিষ্ঠান। এতে করে হাজার হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছে। এখনও পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা যায়নি। শুক্রবার এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি ও ডয়েচে ভেলে।

সংবাদমাধ্যমকে কলোরাডোর মেয়র জানিয়েছেন, ভয়াবহ আগুন এখনও পর্যন্ত নিয়ন্ত্রণে আনা যায়নি। অগ্নিনির্বাপণ কর্মীরা দিন-রাত কাজ করছেন। প্রায় ১৬০ কিলোমিটার জুড়ে আগুন লেগেছে। যার ফলে ওই অঞ্চলের দুই এলাকার মানুষকে সরিয়ে নিতে হয়েছে। তাদের আপাতত নিরাপদ স্থানে রাখা হয়েছে।

মেয়রের দেওয়া তথ্য অনুযায়ী, দাবানলের কারণে অন্তত কয়েক হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছে। বাড়ি-ঘর ছেড়ে তারা নিরাপদ আশ্রয়ে চলে যেতে বাধ্য হয়েছেন। অন্তত ৫০০ বাড়ি-ঘর আগুনে পুড়ে গেছে বলে মনে করা হচ্ছে। তবে সংখ্যাটি কয়েকগুণ বাড়তে পারে বলে তিনি জানিয়েছেন।

বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্য বরাবরই শুষ্ক অঞ্চল বলে পরিচিত। এ বছর সেখানে বৃষ্টি হয়নি বললেই চলে। ফলে আরও বেশি শুষ্ক হয়ে গেছে। খরার মতো পরিস্থিতি। তার ওপর আগুন লাগায় বহু মানুষ অসহায় হয়ে পড়েছেন। তারা শুধু ঘর হারাননি, কাজও হারিয়েছেন। বহু ব্যবসার প্রতিষ্ঠান আগুনে ভস্মিভূত হয়ে গেছে বলে জানা গেছে।

স্থানীয় প্রশাসন অবশ্য আশ্রয়হীন মানুষদের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছে। ক্ষতিগ্রস্তরা যেন ফের ঘুরে দাঁড়াতে পারেন, তা দেখা হবে।

বিজ্ঞাপন

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত