নিউজিল্যান্ডে বর্ষবরণের উৎসব শুরু « বাংলাখবর প্রতিদিন

নিউজিল্যান্ডে বর্ষবরণের উৎসব শুরু

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩১ ডিসেম্বর, ২০২১ | ৯:৩৬
ডেস্ক নিউজ
আপডেটঃ ৩১ ডিসেম্বর, ২০২১ | ৯:৩৬
Link Copied!

আর মাত্র কয়েক ঘণ্টা পর বিশ্ব থেকে বিদায় নেবে ২০২১, আগমন ঘটবে ২০২২ সালের। লকডাউন, করোনা বিধিনিষেধ, রাত্রিকালীন কারফিউ, আক্রান্ত, মৃত্যু- সব মিলেয়ে মহামারিতে বিপর্যস্ত এই বিশ্বে বিগত বছরসমূহের তুলনায় এ বছরের বর্ষবরণ স্বাভাবিকভাবেই বিষন্ন, নিরানন্দ।

কিন্তু এই ঘোর সংকটের সময়েও এগিয়ে যেতে হবে। করোনা বিধিনিষেধের মধ্যে নিউজিল্যান্ডবাসী তাদের নববর্ষ উদযাপণের মাধ্যমে যেন সেই বার্তাই পৌঁছে দিলেন বিশ্বকে। নিউজিল্যান্ড বিশ্বের প্রথম দেশগুলোর মধ্যে রয়েছে যারা সবার আগে নতুন বছরকে স্বাগত জানায়।

গতকাল বৃহস্পতিবার থেকেই সাদামাটাভাবে রাজধানী ওয়েলিংটনসহ দেশটির ছোট-বড় বিভিন্ন শহরে উদযাপন করা শুরু করেছেন নিউজিল্যান্ডবাসী। তবে দেশজুড়ে কোথাও নেই হইচই, জনসমাগম। খবর নিউজিল্যান্ড হেরাল্ডের।

বিজ্ঞাপন

প্রতিবছর নববর্ষের সময়ে নিউজিল্যান্ডজুড়ে আতশবাজি পোড়ানো হয়। সবচেয়ে বেশি আতশবাজী পোড়ানো হয় দেশটির সর্বোচ্চ বহুতল ভবন স্কাই টাওয়ার থেকে।

তবে করোনার কারণে গতবারের মতো এবারও স্কাই টাওয়ারে আতশবাজি পোড়ানো হচ্ছে না। তবে স্কাই টাওয়ার কর্তৃপক্ষ জানিয়েছে, ঘড়ির কাঁটা ১২ টার ঘর অতিক্রমের পর লেজার শোর আয়োজন করা হয়েছে।

এ ছাড়া পুরনো বছরের শেষ রাতে আত্মীয়-স্বজন ও বন্ধু-বান্ধবের সঙ্গে পানশালা বা নৈশক্লাবে যাওয়ার পরিকল্পনাও বাতিল করতে হচ্ছে নিউজিল্যান্ডবাসীকে। কঠোর করোনা বিধিনিষেধের কারণে সেই পরিকল্পনাও বাতিল করতে হচ্ছে তাদের।

বিজ্ঞাপন

তবে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, ঘরের মধ্যে ছোটো পরিসরে লোকজন নববর্ষ উদযাপন করতে পারবেন।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত