ভারতে নিয়ে ১৫ লাখ টাকায় কিডনি বিক্রি করতেন তারা « বাংলাখবর প্রতিদিন

ভারতে নিয়ে ১৫ লাখ টাকায় কিডনি বিক্রি করতেন তারা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ জানুয়ারি, ২০২২ | ১:১৭
ডেস্ক নিউজ
আপডেটঃ ১ জানুয়ারি, ২০২২ | ১:১৭
Link Copied!

বাংলাদেশ থেকে কিডনি সংগ্রহ করে ভারতে নিয়ে ১৫-২০ লাখ টাকায় বিক্রি করা হতো। এ কাজে জড়িত আন্তর্জাতিক চক্র। মূলহোতাসহ চক্রের তিনজনকে গ্রেফতার করেছে র‌্যাব।

বৃহস্পতিবার রাতে নগরীর খুলশী থানাধীন ভারতীয় ভিসা অফিসের সামনে অভিযান চালিয়ে কিডনি ও শরীরের অঙ্গপ্রত্যঙ্গ পাচারে জড়িত আন্তর্জাতিক চক্রের মূল হোতাসহ তিনজনকে গ্রেফতার করে র‌্যাব-৭।

গ্রেফতারকৃতরা হলেন- মুন্সীগঞ্জ জেলার লৌহজং থানাধীন মো. মতিউর রহমান শেখ এর ছেলে মোহাম্মদ আলী ডালিম (৩৫), কিশোরগঞ্জ জেলার কিশোরগঞ্জ সদর থানাধীন মৃত হাবিবুর রহমানের ছেলে মো. আতিকুর রহমান রনি (৩৬) ও মাদারীপুর জেলার শিবচর থানার মৃত মুজিবুর রহমান হাওলাদারের ছেলে মো. আলম হোসেন (৩৮)। গ্রেফতারকৃতরা ফেসবুকে পেজ খুলে কিডনি, লিভারসহ শরীরের অঙ্গপ্রত্যঙ্গ কেনা-বেচা করে থাকে।

বিজ্ঞাপন

র‌্যাব জানায়, গ্রেফতারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, তারা সাইফুল ইসলাম নামে একজন অসহায় লোককে সাড়ে ৪ লাখ টাকায় কিডনি বিক্রিতে উদ্বুদ্ধ করছে। তাকে ইন্ডিয়াতে পাচার করার জন্য আসামিরা তার পাসর্পোটে ভিসা লাগানোর কাজে সহযোগিতায় ব্যস্ত ছিল। এসময় তাদের হাতে-নাতে আটক করা হয় এবং ঘটনাস্থল থেকে একজন ভিকটিম ও বিভিন্ন ডকুমেন্ট জব্দ করা হয়। চক্রটি এই পর্যন্ত প্রায় ৩০-৪০ জন লোককে প্রলুব্ধ করে অবৈধভাবে কিডনি ও লিভার দেবার জন্য ভারতে পাচার করেছে।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবাছার বলেন, গ্রেফতার আতিকুর রহমান রনি আন্তর্জাতিক কিডনি ও লিভার পাচারকারী দলের সক্রিয় সদস্য। বাংলাদেশে এই সিন্ডিকেটের মূল হোতা ডালিম। ইন্ডিয়াতে অবস্থান করে শাহিন নামে একজন বাংলাদেশি রনি, আলমদের মাধ্যমে কিডনি ও লিভারের ডোনার সংগ্রহ করে তাদেরকে ইন্ডিয়াতে নিয়ে যাবার ব্যবস্থা করে। এ ক্ষেত্রে ডোনারদের তারা ৪ থেকে সাড়ে ৪ লাখ টাকা দিয়ে থাকে।

তিনি আরও বলেন, ইন্ডিয়ায় ডোনারদের সঙ্গে রোগীদের রক্ত, কিডনি ও লিভার ক্রস ম্যাস করিয়ে থাকেন। শুধু কিডনির ও লিভারের জন্য চক্রটি রোগীদের নিকট থেকে ১৫-২০ লাখ টাকা নিয়ে থাকেন। ডোনার পাওয়ার পর ওই চক্রের সদস্যরাই তাদের পাসপোর্ট ও ইন্ডিয়ান ভিসা লাগানোর ব্যবস্থা করে দেন। অতঃপর ঢাকার একটি হাসপাতালে তাদের রক্ত, কিডনি ও লিভার পরীক্ষা করানো হয়। রিপোর্ট ঠিক থাকলে ওই লোকদেরকে তারা ইন্ডিয়াতে পাচার করা হয়।

বিজ্ঞাপন

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত