ইসরাইলে এবার ‘ফ্লোরোনা’র হানা « বাংলাখবর প্রতিদিন

ইসরাইলে এবার ‘ফ্লোরোনা’র হানা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ জানুয়ারি, ২০২২ | ৫:২৬
ডেস্ক নিউজ
আপডেটঃ ১ জানুয়ারি, ২০২২ | ৫:২৬
Link Copied!

ইসরাইলে প্রথমবারের মতো একজনের শরীরে শনাক্ত হয়েছে করোনা ও ইনফ্লুয়েঞ্জার যৌথ রূপ ‘ফ্লোরোনা’। আরব নিউজের বরাত দিয়ে বার্তা সংস্থা এএনআই শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

আরব নিউজ এক টুইটার বার্তায় এ খবর নিশ্চিত করেছে বলে ওই প্রতিবেদনে বলা হয়েছে।

এক অন্তঃস্বত্তা নারীর শরীরে ‘ফ্লোরোনা’ শনাক্ত হয় বলে জানা গেছে। চলতি সপ্তাহেই প্রসব যন্ত্রণা নিয়ে একটি স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি হয়েছিলেন তিনি। ওই নারী করোনার একটি টিকাও নেননি।

বিজ্ঞাপন

গত এক সপ্তাহে হঠাৎ করেই ইসরাইলে ইনফ্লুয়েঞ্জার সংক্রমণ বেড়েছে। পাশাপাশি করোনার দাপট তো আছেই।

ইসরাইলের স্বাস্থ্যমন্ত্রণালয় জানিয়েছে, শুধু গত সপ্তাহেই সেখানকার ইনফ্লুয়েঞ্জা আক্রান্ত হয়ে ১,৮৪৯ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ইনফ্লুয়েঞ্জার পাশাপাশি শরীরে করোনা আক্রান্ত হলে অনেক ক্ষেত্রে তা মারাত্মক আকার ধারণ করতে পারে বলে চিকিৎসকরা জানিয়েছেন। এর ফলে নিউমোনিয়া, মায়োকার্ডাইটিসে আক্রান্ত হওয়ার আশঙ্কা বাড়ে। এর ফলে মৃত্যু পর্যন্ত হতে পারে। এছাড়া ফ্লোরোনা সংক্রমণ হলে রোগ প্রতিরোধ ক্ষমতাও কমে যায় বলে জানিয়েছেন চিকিৎসকরা।

অবশ্য ফ্লোরোনার সংক্রমণ থেকে বাঁচার উপায়ও বাতলে দিয়েছেন চিকিৎসকরা। এই রোগ ঠেকাতে যত দ্রুত সম্ভব করোনার টিকা নেওয়ার পরামর্শ দিয়েছেন তারা।

বিজ্ঞাপন

এদিকে, ইসরাইলের স্বাস্থ্য বিভাগ শুক্রবার থেকে কারোনার চতুর্থ জোজ দেওয়া শুরু করেছে।

করোনার সর্বশেষ ভ্যারিয়েন্ট ওমিক্রনের ঢেউ শুরু হওয়ার পর দেশটির স্বাস্থ্য বিভাগের মহাপরিচালক নাচম্যান অ্যাশ কম রোধ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন এবং বয়স্কদের চতু্র্থ বুস্টার ডোজ দেওয়ার বিষয়টি অনুমোদন দিয়েছেন। দেশটিতে চারমাস আগে করোনার তৃতীয় ডোজ দেওয়া শেষ হয়েছে বলে টাইম অব ইসরাইলের প্রতিবেদনে বলা হয়েছে।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত