দাবি না মানলে কঠোর সিদ্ধান্ত নেওয়ার হুশিয়ারি রাশিয়ার « বাংলাখবর প্রতিদিন

দাবি না মানলে কঠোর সিদ্ধান্ত নেওয়ার হুশিয়ারি রাশিয়ার

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ জানুয়ারি, ২০২২ | ৫:৩৬
ডেস্ক নিউজ
আপডেটঃ ১ জানুয়ারি, ২০২২ | ৫:৩৬
Link Copied!

নিজেদের নিরাপত্তা রক্ষায় কঠোর সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা দিয়েছে রাশিয়া।

এ বিষয়ে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরোভ বলেন, যুক্তরাষ্ট্র ও ন্যাটো যদি আমাদের দাবি মেনে না নেয় তাহলে আমাদের নিরাপত্তার স্বার্থে যা করার দরকার তাই করা হবে। আমরা যে দাবি বা প্রস্তাব দিয়েছি তা দ্রুত মেনে নিতে হবে। অনন্ত সময়ের জন্য এ বিষয় নিয়ে আলোচনা চালিয়ে যেতে রাজী নই আমরা।

রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম রিয়া নোভোসতিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের মধ্যে ফোনালাপ হওয়ার পর এমন হুশিয়ারি দিয়েছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী।

গত কয়েকদিন ধরে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে বেশ উত্তপ্ত পরিস্থিতি চলছে। কারণ রাশিয়া তাদের প্রতিবেশী দেশ ইউক্রেনের সীমান্তে প্রায় লাখ খানেক সৈন্য মোতায়েন করেছে। ফলে আশঙ্কা করা হচ্ছে ইউক্রেনে আক্রমণ করবে রাশিয়া।

তারা মূলত এটি করছে কারণ ইউক্রেন পশ্চিমা দেশগুলোর সামরিক জোট ন্যাটোতে যোগ দিতে চাচ্ছে ও যুক্তরাষ্ট্র তাদের সামরিক বাহিনীকে রাশিয়ার আরো কাছাকাছি নিয়ে আসছে।

বিজ্ঞাপন

এখন ইউক্রেন যদি ন্যাটোর সদস্য হয় তাহলে সেখানে ন্যাটোর সৈন্যরা যেতে পারবে। আর এ বিষয়টিকে নিজেদের নিরাপত্তার হুমকি মনে করছে রাশিয়া।

তাই রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুক্তরাষ্ট্রকে বলেছেন পশ্চিম ইউরোপে যেন তারা না আগানোর চেষ্টা করে এবং যুক্তরাষ্ট্র এদিকে আসবে না এমন নিশ্চয়তা চেয়েছেন পুতিন।

এখন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী বললেন যা সিদ্ধান্ত নেয়া দরকার তা যেন খুব দ্রুত নেয়া হয়। কারণ এরপর নিজেদের নিরাপত্তার জন্য যা করার দরকার তা করবে তারা।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত